রাজশাহীতে বিভিন্ন অপরাধে গ্রেপ্তার ১৮

আপডেট : ০৫ সেপ্টেম্বর ২০২৬, ০১:৫১ পিএম

রাজশাহী মেট্রোপলিটন পুলিশের বিভিন্ন থানা ও ডিবি পুলিশের অভিযানে নানা অপরাধের অভিযোগে মোট ১৮ জনকে আটক করা হয়েছে। 

শনিবার (৫ সেপ্টেম্বর) আরএমপির দেওয়া এক বিজ্ঞপ্তি এ তথ্য জানা যায়। 

আরএমপির দেওয়া তথ্য মতে, মহানগরীর বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে ওয়ারেন্টভুক্ত ৩ জন, মাদক মামলায় ৬ জন এবং অন্যান্য মামলায় ৯ জনকে গ্রেপ্তার করেছে রাজশাহী মেট্রোপলিটন পুলিশ।

গ্রেপ্তারকৃত আসামিদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করেছে রাজশাহী মেট্রোপলিটন পুলিশ।

সর্বশেষ সর্বাধিক পঠিত