বাংলাদেশ ব্যাংকের সঙ্গে সিটিজেনস ব্যাংকের চুক্তি

আপডেট : ০৬ সেপ্টেম্বর ২০২৬, ১২:৩৫ এএম

সম্প্রতি বাংলাদেশ ব্যাংকের প্রধান কার্যালয়ে ‘উত্তরাঞ্চলের কৃষি ও কৃষিভিত্তিক বিশেষ অর্থনৈতিক অঞ্চলসমূহে সহায়তার লক্ষ্যে ৩০০০ কোটি টাকার পুনঃঅর্থায়ন স্কিম’-এর আওতায় বাংলাদেশ ব্যাংকের কৃষিঋণ বিভাগ-২-এর সঙ্গে একটি অংশগ্রহণমূলক চুক্তি স্বাক্ষর করেছে সিটিজেনস ব্যাংক পিএলসি ।

বাংলাদেশ ব্যাংকের ডেপুটি গভর্নর ড. মো. কবির আহমেদের উপস্থিতিতে সিটিজেনস ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক আলমগীর হোসেন এবং বাংলাদেশ ব্যাংক কৃষিঋণ বিভাগ-২ এর পরিচালক একেএম সাইদুজ্জামান নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে চুক্তিতে সই করেন। বাংলাদেশ ব্যাংকের এক্সিকিউটিভ ডিরেক্টর অনুষ্ঠানে আরিফ হোসেন খান, সিটিজেনস ব্যাংক পিএলসি- সিনিয়র ভাইস প্রেসিডেন্ট ও এসএমআর ও মার্কেটিং বিভাগের প্রধান বিজয় চন্দ্র দাসসহ উভয় প্রতিষ্ঠানের অন্য ঊর্ধতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

সর্বশেষ সর্বাধিক পঠিত