সরকারি, স্বায়ত্তশাসিত এবং রাষ্ট্র-মালিকানাধীন প্রতিষ্ঠানের কর্মকর্তা-কর্মচারীদের জন্য আরও উন্নত ব্যাংকিং সেবা নিশ্চিত করতে নিজেদের বিশেষ ব্যাংকিং সেবা ‘দ্যুতি’-কে নতুনভাবে সাজিয়েছে ব্র্যাক ব্যাংক। এর আওতায় থাকছে নানাবিধ সুযোগ-সুবিধা সংবলিত ‘দ্যুতি সেভিংস অ্যাকাউন্ট’ এবং সম্পূর্ণ নতুন ‘দ্যুতি স্যালারি অ্যাকাউন্ট’।
‘দ্যুতি’ সেবা চালুর পর থেকেই সরকারি কর্মকর্তাদের বিশেষায়িত ব্যাংকিং সেবা দিয়ে আসছে ব্র্যাক ব্যাংক। এবার সেবার আধুনিকায়নের মাধ্যমে ‘দ্যুতি’ এক নতুন পর্যায়ে পৌঁছে গেছে, যা সরকারি কর্মকর্তাদের সামগ্রিক ব্যাংকিং লেনদেনকে করে তুলবে আরও বেশি সহজ, দ্রুত ও সুবিধাজনক। নতুনভাবে ডিজাইনকৃত এই সেবার মূল আকর্ষণ হলো ‘দ্যুতি সেভিংস অ্যাকাউন্ট’, যেখানে গ্রাহকরা উপভোগ করবেন আধুনিক ও আকর্ষণীয় ব্যাংকিং সুবিধা। এই অ্যাকাউন্টে গ্রাহকরা প্রথম বছর সম্পূর্ণ ফ্রিতে পাবেন একটি ভিসা মাল্টি-কারেন্সি ডেবিট কার্ড। এর পাশাপাশি ইন্টারসিটি ট্রানজ্যাকশন এবং এসএমএস অ্যালার্ট চার্জ সম্পূর্ণ ফ্রি। এ ছাড়া অ্যাকাউন্টে মাসিক গড় ব্যালেন্স ৫০ হাজার টাকা বজায় রাখলে দিতে হবে না কোনো অ্যাকাউন্ট মেইনটেন্যান্স ফি। এই অ্যাকাউন্টে প্রতি মাসে আকর্ষণীয় ইন্টারেস্টের পাশাপাশি থাকছে ‘আস্থা’ অ্যাপ ব্যবহার এবং ২৪/৭ কাস্টমার সাপোর্টের সুবিধা। গতকাল শনিবার ব্যাংকটির পক্ষ থেকে সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।