রপ্তানি বহুমুখীকরণ স্কিমে এসবিএসি ব্যাংকের অংশগ্রহণ

আপডেট : ০৬ সেপ্টেম্বর ২০২৬, ১২:৩৮ এএম

দেশের রপ্তানি খাতের বহুমুখীকরণে বাংলাদেশ ব্যাংকের ৩ হাজার কোটি টাকার ‘এক্সপোর্ট ডাইভার্সিফিকেশন রিফাইন্যান্স স্কিম’-এ অংশগ্রহণের লক্ষ্যে এক চুক্তিতে সই করেছে এসবিএসি ব্যাংক পিএলসি। এ উপলক্ষে সম্প্রতি বাংলাদেশ ব্যাংকের সাসটেইনেবল ফাইন্যান্স ডিপার্টমেন্টে এক সমঝোতা স্মারকে এসবিএসি ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী এসএম. মঈনুল কবীর এবং বাংলাদেশ ব্যাংকের সাসটেইনেবল ফাইন্যান্স ডিপার্টমেন্টের পরিচালক এ কে এম নুরুন্নবী নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে স্বাক্ষর করেন। এ সময় এসবিএসি ব্যাংকের ক্রেডিট রিস্ক ম্যানেজমেন্ট ডিভিশনের প্রধান জাহাঙ্গীর আলমসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

সর্বশেষ সর্বাধিক পঠিত