পৃথক হোটেল থেকে দুই চীনা নাগরিকের মরদেহ উদ্ধার

আপডেট : ০৬ সেপ্টেম্বর ২০২৬, ০৭:৪৪ এএম

রাজধানীর উত্তরায় দুটি পৃথক আবাসিক হোটেল থেকে দুই চীনা নাগরিকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। তাদের মধ্যে একজনের নাম জাও চাওয়ি (৩২)। অপরজনের পাসপোর্ট না পাওয়ায় তার নাম-পরিচয় জানা যায়নি। গতকাল শনিবার সকাল ১০টার দিকে উত্তরা তিন নম্বর সেক্টরের হোটেল বেঙ্গল থেকে জাওয়ের মরদেহ উদ্ধার করে উত্তরা পশ্চিম থানা পুলিশ। গতকাল উত্তরা পশ্চিম থানার ওসি খালিদ মনসুর দেশ রূপান্তরকে বলেন, গত শুক্রবার তিনজন চীনা নাগরিকের সঙ্গে উত্তরার বেঙ্গল নামে একটি হোটেলে উঠেছিলেন জাও চাওয়ি। রাতে তিনি বাইরে থেকে মদপান করে হোটেলে এসেছেন বলে জানিয়েছেন পাশের রুমের অন্য তিনজন। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, অতিরিক্ত মদপানের কারণে জাওয়ের মৃত্যু হয়েছে। তার মুখ দিয়ে ফ্যানা বের হচ্ছিল এবং মদের গন্ধ পাওয়া যাচ্ছিল। সকালে হোটেল কর্তৃপক্ষের কাছ থেকে খবর পেয়ে ওই হোটেলে গিয়ে একটি কক্ষে জাওয়ের মরদেহ পায় পুলিশ।

সর্বশেষ সর্বাধিক পঠিত