ভোলায় যাত্রীবাহী বাস খাদে পড়ে ৪ যাত্রী আহত

আপডেট : ০৬ সেপ্টেম্বর ২০২৬, ০৬:৩৬ পিএম

ভোলার বোরহানউদ্দিনে অটোরিকশাকে পাশ কাটিয়ে যেতে গিয়ে দিঘলদী এন্টারপ্রাইজের একটি যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশে উল্টে গেছে। এতে বাসে থাকা চার যাত্রী আহত হয়েছেন।

রবিবার (৬ সেপ্টেম্বর) সকালে উপজেলার মানিকা ইউনিয়নের মিলন বাজার এলাকায় ভোলা-চরফ্যাশন আঞ্চলিক মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে। 

স্থানীয়রা জানান, চরফ্যাশন থেকে ছেড়ে আসা দিঘলদী এন্টারপ্রাইজের বাসটি মিলন বাজার এলাকায় পৌঁছালে পাশের একটি সড়ক থেকে একটি অটোরিকশা মহাসড়কে ওঠে। এ সময় বাসটির সঙ্গে অটোরিকশাটির ধাক্কা লাগে। পরে অটোরিকশাটিকে পাশ কাটিয়ে যেতে গিয়ে বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশে উল্টে যায়। এতে বাসে থাকা চার যাত্রী আহত হন।

দুর্ঘটনার পর স্থানীয় লোকজন ফায়ার সার্ভিসে খবর দেন। খবর পেয়ে বোরহানউদ্দিন ফায়ার সার্ভিসের একটি দল ঘটনাস্থলে গিয়ে আহত চারজনকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠায়।

বোরহানউদ্দিন ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার জসিম উদ্দিন বিষয়টি নিশ্চিত করে বলেন, খবর পেয়ে ফায়ার সার্ভিসের একটি দল ঘটনাস্থলে পৌঁছে আহত চারজনকে উদ্ধার করে হাসপাতালে পাঠিয়েছে।

সর্বশেষ সর্বাধিক পঠিত