মুরাদনগরে ইয়াবাসহ যুবক গ্রেপ্তার

আপডেট : ০৮ সেপ্টেম্বর ২০২৬, ০৫:০৬ এএম

কুমিল্লার মুরাদনগরের বাঙ্গরা বাজার থানায় ১০ পিস ইয়াবাসহ মো. জাহাঙ্গীর (২৯) নামে এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। সোমবার (৭ সেপ্টেম্বর) রাত ১০টার দিকে বাঙ্গরা বাজার থানা এলাকার আকুবপুর ইউনিয়নের গাজীপুর গ্রামে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার জাহাঙ্গীর গাজীপুর গ্রামের মৃত রূপ মিয়ার ছেলে।

পুলিশ জানায়, বাঙ্গরা বাজার থানার এসআই আজিজুল হকের নেতৃত্বে পুলিশের একটি দল ওই এলাকায় মাদকবিরোধী অভিযান চালায়। অভিযানে জাহাঙ্গীরের কাছ থেকে ১০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।

বাঙ্গরা বাজার থানার ওসি মো. শফিউল আলম জানান, এ ঘটনায় গ্রেপ্তার ব্যক্তির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজু করা হয়েছে। মঙ্গলবার দুপুরে কুমিল্লা বিজ্ঞ আদালতে প্রেরণ করা হবে।

সর্বশেষ সর্বাধিক পঠিত