ভোলার লালমোহনে ৫০ পিস ইয়াবা ও ১০ গ্রাম গাঁজাসহ মো. আল মাহি খান পিয়াস (২৪) নামে এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ।
সোমবার (৭ সেপ্টেম্বর) রাত ৯টা ১০ মিনিটের দিকে উপজেলার পশ্চিম চরউমেদ ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের মাল বাড়ি রাস্তার তিন রাস্তার মোড় এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।
পুলিশ জানায়, লালমোহন থানার এসআই (নিঃ) আসাদুজ্জামান খানের নেতৃত্বে পুলিশের একটি দল ওই এলাকায় মাদকবিরোধী অভিযান চালায়। অভিযানে পিয়াসের কাছ থেকে ৫০ পিস ইয়াবা ট্যাবলেট ও ১০ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়।
গ্রেপ্তার পিয়াস চরফ্যাশন উপজেলার ওসমানগঞ্জ ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডের উত্তর ফ্যাশন এলাকার বাসিন্দা। তিনি ওই এলাকার আল আমিনের ছেলে।
লালমোহন থানা পুলিশ জানিয়েছে, এ ঘটনায় গ্রেপ্তার ব্যক্তির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজুর প্রক্রিয়া চলছে।