আবারও ‘মা’ হলেন পরীমনি

আপডেট : ০৮ সেপ্টেম্বর ২০২৬, ০৭:১১ এএম

কোলে এক ফুটফুটে শিশুর ছবি প্রকাশ করে নতুন গুঞ্জন উসকে দিয়েছেন চিত্রনায়িকা পরীমনি। সামাজিক যোগাযোগমাধ্যমে ছবি প্রকাশ করে ক্যাপশনে লিখেছেন, ‘তিন নাম্বার জন ডান’। তাতেই ভক্তদের মনে কৌতূহল, তবে কি সত্যিই তৃতীয়বারের মতো মা হলেন এই তারকা?

চিত্রনায়ক শরীফুল রাজের সঙ্গে দাম্পত্য বিচ্ছেদের পর প্রথম সন্তান শাহীম মোহাম্মদ পুণ্যকে একাই বড় করছেন তিনি। পরবর্তী সময়ে একটি কন্যাসন্তান দত্তক নেন, যার নাম রাখেন সাফিরা সুলতানা প্রিয়ম। দুই সন্তানকে নিয়ে সংসার ও ক্যারিয়ার সামলানোর মধ্যেই এবার পরিবারের নতুন সদস্যকে স্বাগত জানালেন পরীমনি।

গাড়িতে কোলের মধ্যে পরম শান্তিতে ঘুমিয়ে থাকা শিশুটির পরিচয় জানতে কমেন্ট বক্সে ভক্তদের ভিড় জমেছে। এক অনুরাগী শিশুটি  জানতে চাইলে পরীমনি স্পষ্ট জানান, সে এক পুত্রসন্তান। অন্য এক অনুরাগী রসিকতা করে জানতে চান, ‘আর কয়টা নিবেন?’ উত্তরে আত্মবিশ্বাসী পরী জানান, ‘৯৭ ইনশাআল্লাহ’। সন্তানদের প্রতি তার এই ব্যাকুলতাই আবার নজর কাড়ল নেটিজেনদের।

সর্বশেষ সর্বাধিক পঠিত