গতকাল সোমবার ঢাকার প্যান প্যাসিফিক সোনারগাঁওয়ে জাতীয় নগর ফোরাম-২০২৬ চলাকালে ঢাকা ওয়াসার ওয়াটার এটিএম বুথ পরিদর্শন করেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায়মন্ত্রী ড. আবদুল মঈন খান। এ সময় ড্রিংকওয়েল বাংলাদেশের সার্ভিস ইঞ্জিনিয়ারিং বিভাগের প্রধান মো. আবদুস সাত্তার, ড্রিংকওয়েলের প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) মিনহাজ চৌধুরী এবং প্রধানমন্ত্রীর উপদেষ্টা ও প্রধানমন্ত্রীর কার্যালয়ের মুখপাত্র মাহদী আমিন উপস্থিত ছিলেন। এশীয় উন্নয়ন ব্যাংকের (এডিবি) অর্থায়নে নারায়ণগঞ্জ গ্রিন অ্যান্ড রেজিলিয়েন্ট আরবান ডেভেলপমেন্ট প্রকল্পের আওতায় নারায়ণগঞ্জ সিটি করপোরেশন এলাকায় ওয়াটার এটিএম সেবা সম্প্রসারণের ঘোষণা দেয় ড্রিংকওয়েল। একই সঙ্গে সারা দেশে প্রতিটি ওয়াটার এটিএমের পাশে গাছ লাগানোর প্রতিশ্রুতি দেয় প্রতিষ্ঠানটি। বিজ্ঞপ্তি
ড্রিংকওয়েলের এটিএম বুথ পরিদর্শন স্থানীয় সরকারমন্ত্রীর
প্রকাশ : ০৮ সেপ্টেম্বর ২০২৬, ০৭:৩৫ এএম
আপডেট : ০৮ সেপ্টেম্বর ২০২৬, ০৭:৩৫ এএম
ড্রিংকওয়েলের এটিএম বুথ পরিদর্শন স্থানীয় সরকারমন্ত্রীর
সর্বশেষ
সর্বাধিক পঠিত
- ১
- ২
- ৩
- ৪
- ৫
- ৬
- ৭
- ৮
- ৯
- ১০
- ১
- ২
- ৩
- ৪
- ৫
- ৬
- ৭
- ৮
- ৯
- ১০