বরখাস্তের চার দিন পর জোন্স, ‘মেরে ফেলার হুমকি পেয়েছি’

আপডেট : ০৮ সেপ্টেম্বর ২০২৬, ০৩:১০ পিএম

মাঠের ব্যর্থতা আর চুক্তি বাতিলের ঝাপটা পেরিয়ে দেশের ফুটবল অঙ্গনের সেই বিতর্কের ঝড় যেন থামছেই না। এএফসি অনূর্ধ্ব-২০ এশিয়ান কাপ বাছাইপর্বে টানা দুই হারে বাংলাদেশের মূল পর্বে খেলার স্বপ্ন ধূলিসাৎ হওয়ার ঠিক পরদিনই বরখাস্ত হন অনূর্ধ্ব-২০ দলের প্রধান কোচ জেরার্ড জোন্স।

সিরিয়ার কাছে ৩-০ গোলে হারের পর গত ৪ সেপ্টেম্বর তার সঙ্গে চুক্তি বাতিলের সিদ্ধান্ত নেয় বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে)। দায়িত্ব হারানোর চার দিন পর এবার যুক্তরাষ্ট্র থেকে সামাজিক যোগাযোগমাধ্যমে এক দীর্ঘ স্ট্যাটাস দিয়ে নানা প্রসঙ্গ তুলে এনেছেন এই ব্রিটিশ কোচ। ফলাফল বিপর্যয়ের পাশাপাশি নিজের ওপর চলা মানসিক নির্যাতন, ব্যক্তিগত তথ্য ফাঁসসহ প্রাণনাশের হুমকির মতো গুরুতর অভিযোগ তুলেছেন তিনি।

ফেসবুকে নিজের অফিশিয়াল অ্যাকাউন্টে ক্ষোভ উগরে দিয়ে জোন্স বলেন, ‘ফুটবলের সিদ্ধান্ত নিয়ে সমালোচনা করা ন্যায্য। কিন্তু ব্যক্তিগত আক্রমণ, ব্যক্তিগত তথ্য ফাঁস এবং মেরে ফেলার হুমকি কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। আমি কিছু অত্যন্ত বাজে বার্তা পেয়েছি, আমার ব্যক্তিগত তথ্য ফাঁস করা হয়েছে এবং মেরে ফেলার হুমকিও পেয়েছি। আমি একজন স্বামী, একজন বাবা এবং একজন সন্তান।’ 

বাফুফে আনুষ্ঠানিকভাবে বরখাস্তের সুনির্দিষ্ট কারণ প্রকাশ না করলেও, বিভিন্ন সূত্র বলছে, গত ১৯ আগস্ট টিম হোটেলে সহকারী কোচ আতিকুর রহমান মিশুর সঙ্গে হাতাহাতি এবং জাতীয় জরুরি সেবা ৯৯৯-এ ফোন করার মতো অনভিপ্রেত ঘটনাই তার বিদায় ঘণ্টা বাজিয়ে দিয়েছিল।

তবে নিজের কোচিং অধ্যায়কে কেবল দুটি ম্যাচের ব্যর্থতা দিয়ে বিচার না করার অনুরোধ জানিয়ে জোন্স তার ফেসবুক স্ট্যাটাসে আরও বলেন, ‘এই সময়ের কাজ ও অর্জন দুটি আন্তর্জাতিক ম্যাচের ফলাফলে মুছে যাওয়ার নয

বাংলাদেশের ফুটবলের কাঠামো ও ভবিষ্যতের রূপরেখা নিয়ে কথা বলতে গিয়ে তিনি আরও যোগ করেন, ‘এশিয়ার শক্তিশালী দলগুলোর সঙ্গে নিয়মিত প্রতিদ্বন্দ্বিতা করতে হলে খেলোয়াড় বাছাই, অবকাঠামো, ফুটবল সংস্কৃতি ও উচ্চপর্যায়ের খেলোয়াড় তৈরিতে বড় ধরনের পরিবর্তন প্রয়োজন।’ 

মাত্র ৯ সপ্তাহ কাজ করার সুযোগ পাওয়ার কথা উল্লেখ করে বাংলাদেশের সাবেকে এই কোচ জানান, অনুশীলনে বল দখল, হাই প্রেসিং কিংবা আক্রমণে বৈচিত্র্য আনলেও প্রতিযোগিতামূলক ম্যাচে দল সেই কৌশল ধরে রাখতে পারেনি। দুটি ম্যাচের ফল তাকে কোণঠাসা করলেও বাংলাদেশের মানুষের ফুটবলের প্রতি আবেগ এবং তরুণদের প্রতিভা নিয়ে নিজের আশাবাদের কথা জানাতে ভোলেননি তিনি। 

সর্বশেষ সর্বাধিক পঠিত