মানিকগঞ্জের দৌলতপুর উপজেলার চকমিরপুর ইউনিয়নের বানিয়াঘোনা,মানদাতা, ও জিয়নপুর ইউনিয়নের আবু ডাংগা কালিগঙ্গা নদীতে ছয়টি অবৈধ ভাবে ড্রেজার দিয়ে বালু উত্তোলনের দায়ে সংযোগ বিছিন্ন করে ১২০ টি পাইপ নষ্ট করা হয়েছে। এসময় এক ডেজার মালিককে ৫০ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমান আদালতে।
ভ্রাম্যমান আদালত পরিচালনা করেন উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট সিলভিয়া স্নিগ্ধা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সরকারি কমিশনার (ভূমি) প্রবীর বিশ্বাস। এসময় দৌলতপুর থানা অফিসার ইনচার্জ ওসি স্বপন কুমার সরকার, পুলিশ, আনসার সদস্য উপস্থিত ছিলেন।
মঙ্গলবার (৮ সেপ্টেম্বর) ১২ টার দিকে উপজেলার চকমিরপুর ইউনিয়ন ও জিয়নপুর ইউনিয়নের কালিগঙ্গা নদীতে এ অভিযান চালানো হয়।
উপজেলা প্রশাসন সূত্রে জানা যায়, জিয়নপুর ইউনিয়নের আবুডাঙ্গা এলাকায় কালিগঙ্গা নদী থেকে সংঘবদ্ধ ড্রেজার সিন্ডিকেট দীর্ঘদিন ধরে অবৈধভাবে ড্রেজার বসিয়ে বালু উত্তোলন করে আসছিল। গোপন সংবাদের ভিত্তিতে মঙ্গলবার অভিযান পরিচালনা করা হয়।
অভিযানকালে বালু উত্তোলনের প্রমাণ মেলায় ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে ড্রেজার মালিক মোহাম্মদ নান্নু মিয়া ভাই মোহাম্মদ মুন্নু মিয়াকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়। জরিমানার টাকা তাৎক্ষণিক ভাবে আদায় করা হয়।
অভিযান শেষে উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট সিলভিয়া স্নিগ্ধা বলেন, কালিগঙ্গা নদীর নাব্য রক্ষা, তীরবর্তী বসতবাড়ি ও ফসলি জমি নদীভাঙন থেকে বাঁচাতে নদী থেকে ড্রেজার দিয়ে অবৈধ ভাবে বালু উত্তোলন সম্পূর্ণ নিষিদ্ধ। কিছু লোক নিয়ম ভেঙে পরিবেশ ও জনপদের ক্ষতি করে বালু তুলছিল। উপস্থিত ড্রেজার মালিককে জরিমানা করা হয়েছে। ছয়টি ড্রেজারের সংযোগ বিছিন্ন ও পাইপ বিনষ্ট করা হয়েছে। সাধারণ মানুষ ও নদীর সুরক্ষায় অবৈধ ড্রেজারের বিরুদ্ধে আমাদের এই ধরনের অভিযান অব্যাহত থাকবে।
এ সময় স্থানীয় বাসিন্দারা প্রশাসনের এই সময়োপযোগী পদক্ষেপকে স্বাগত জানান এবং নদী রক্ষায় নিয়মিত নজরদারি ও এ ধরনের অভিযান অব্যাহত রাখার দাবি জানান।
দৌলতপুর সীমান্তে বিপুল পরিমাণ ভারতীয় মদ ও ওষুধ জব্দ