কক্সবাজারের চকরিয়ায় পরিত্যক্ত অবস্থায় একটি দেশীয় তৈরি একনলা বন্দুক উদ্ধার করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব-১৫)।
মঙ্গলবার (৮ সেপ্টেম্বর) রাত সাড়ে ১১টার দিকে চকরিয়া সরকারি কলেজের মেইন গেটসংলগ্ন যাত্রী ছাউনির পেছনের জঙ্গল থেকে বন্দুকটি উদ্ধার করা হয়। এ ঘটনায় কাউকে আটক করা হয়নি।
র্যাব-১৫ এক প্রেস বিজ্ঞপ্তিতে জানায়, গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার লক্ষ্যারচর ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডের চকরিয়া সরকারি কলেজের মেইন গেটের পাশের যাত্রী ছাউনির পেছনে সন্ত্রাসী কর্মকাণ্ডের উদ্দেশ্যে একটি অবৈধ অস্ত্র লুকিয়ে রাখা হয়েছে বলে জানতে পারে। পরে র্যাব-১৫ এর সিপিএসসি ক্যাম্পের একটি আভিযানিক দল সেখানে অভিযান চালায়।
অভিযানকালে যাত্রী ছাউনির পেছনের জঙ্গলে বিশেষ কায়দায় লুকিয়ে রাখা অবস্থায় একটি দেশীয় তৈরি একনলা বন্দুক উদ্ধার করা হয়। তবে অস্ত্রটি কে বা কারা সেখানে রেখেছে, সে বিষয়ে প্রাথমিকভাবে কোনো তথ্য পাওয়া যায়নি বলে জানান র্যাব-১৫। ঘটনাস্থলে থাকা লোকজনকে জিজ্ঞাসাবাদ করেও অস্ত্রটির বিষয়ে সুনির্দিষ্ট তথ্য মেলেনি।
র্যাব-১৫ এর সহকারী পরিচালক (ল অ্যান্ড মিডিয়া) ও সহকারী পুলিশ সুপার আ.ম. ফারুক বলেন, উদ্ধার করা অস্ত্রটি পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য চকরিয়া থানায় হস্তান্তর করা হয়েছে। জননিরাপত্তা নিশ্চিত করা এবং অপরাধমূলক কর্মকাণ্ড দমনে র্যাব-১৫-এর অভিযান অব্যাহত থাকবে বলেও জানান তিনি।
রংপুরে ১০টি বন্দুক উদ্ধার
নাইক্ষ্যংছড়িতে তিনটি গাদা বন্দুক উদ্ধার