হংকংয়ে ‘হলুদ পরী’ মেহজাবীন

আপডেট : ১০ সেপ্টেম্বর ২০২৬, ০৭:৩২ এএম

অভিনয়ের পাশাপাশি ফ্যাশন ও ভ্রমণের নানা মুহূর্ত নিয়মিত ভক্তদের সঙ্গে ভাগ করে নেন জনপ্রিয় অভিনেত্রী মেহজাবীন চৌধুরী। সম্প্রতি অবকাশ যাপনে হংকং গিয়ে নতুন করে নজর কেড়েছেন তিনি। শহরটির নান্দনিক পরিবেশে তোলা তাঁর কিছু ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে পোস্ট করার পর থেকেই ব্যাপক সাড়া ফেলেছে।

ছবিগুলোতে মেহজাবীনকে দেখা গেছে উজ্জ্বল হলুদ রঙের স্লিভলেস হ্যাল্টার-নেক গাউন ও একই রঙের হিলে। চোখে রোদচশমা এবং হাতে সাদা হ্যান্ডব্যাগে তাঁর পুরো লুকে ছিল আভিজাত্যের ছাপ। হংকং অবজারভেশন হুইল, ঐতিহ্যবাহী আইসক্রিম ভ্যান ও ভিক্টোরিয়া হারবারের দৃশ্যপটে ক্যামেরাবন্দি হয়েছেন তিনি। অভিনেত্রীর এমন প্রাণবন্ত ও ফ্যাশনেবল উপস্থিতিতে মুগ্ধ হয়ে নেটিজেনরা মন্তব্যের ঘরে তাঁকে ‘হলুদ পরী’ আখ্যা দিয়েছেন।

সর্বশেষ সর্বাধিক পঠিত