শিল্পকলায় ‘ফেরিওয়ালা’র ৫০তম প্রদর্শনী

আপডেট : ১০ সেপ্টেম্বর ২০২৬, ০৭:৩৩ এএম

অবয়ব নাট্যদলের ২৩তম প্রযোজনা ‘ফেরিওয়ালা’র ৫০তম প্রদর্শনী অনুষ্ঠিত হতে যাচ্ছে। আগামীকাল শুক্রবার সন্ধ্যা ৭টায় বাংলাদেশ শিল্পকলা একাডেমির স্টুডিও থিয়েটার হলে নাটকটি মঞ্চস্থ হবে। আসাদুজ্জামান দুলালের রচনায় নাটকটি নির্দেশনা দিয়েছেন শহিদুল শ্যানন।

দীর্ঘ পথচলায় সহযোগিতার জন্য নাট্যপ্রেমী ও গণমাধ্যমের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা জানিয়েছে অবয়ব নাট্যদল। প্রদর্শনী শেষে দলের প্রয়াত সভাপতি বিনতা হকের স্মৃতির উদ্দেশ্যে প্রদান করা হবে ‘বিনতা পদক ২০২৬’। এ বছর মর্যাদাপূর্ণ এই সম্মাননা পাচ্ছেন বিশিষ্ট নাট্যজন আসাদুজ্জামান দুলাল। বিশেষ এই দুটি আয়োজন সফল করতে সংস্কৃতিমনা সকল দর্শক ও শুভাকাক্সক্ষীদের উপস্থিত থাকার জন্য আমন্ত্রণ জানানো হয়েছে।

সর্বশেষ সর্বাধিক পঠিত