ইনভেস্ট বাংলাদেশের প্রযুক্তি ও উদ্ভাবন বিভাগের সদস্য হিসেবে নিয়োগ পেয়েছেন মোহাম্মদ মুনতাসীর হোসেন। গতকাল বৃহস্পতিবার জনপ্রশাসন মন্ত্রণালয় এক প্রজ্ঞাপনের মাধ্যমে তাকে এ পদে নিয়োগ দেওয়া হয়। এতে বলা হয়েছে, যোগদানের তারিখ থেকে এক বছরের জন্য প্রধানমন্ত্রীর কার্যালয়ের অধীন ইনভেস্ট বাংলাদেশের সদস্য পদে অতিরিক্ত সচিব পদমর্যাদায় তিনি চুক্তিভিত্তিক নিয়োগ পেয়েছেন। ইনভেস্ট বাংলাদেশ এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানিয়েছে, মোহাম্মদ মুনতাসীর হোসেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইনস্টিটিউট অব বিজনেস অ্যাডমিনিস্ট্রেশন (আইবিএ) থেকে বিবিএ ও এমবিএ সম্পন্ন করেছেন। পরে ইনসিয়াড ও লন্ডন বিজনেস স্কুলে এক্সিকিউটিভ এডুকেশন সম্পন্ন করেন। ডিজিটাল পণ্য ও বাণিজ্যিক কার্যক্রমে তার দুই দশকের অভিজ্ঞতা রয়েছে। বাংলাদেশসহ বিভিন্ন আন্তর্জাতিক বাজারেও কাজ করেছেন তিনি।
ইনভেস্ট বাংলাদেশের সদস্য হলেন মুনতাসীর
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ : ১১ সেপ্টেম্বর ২০২৬, ০৫:৩৮ এএম
আপডেট : ১১ সেপ্টেম্বর ২০২৬, ০৫:৩৮ এএম
ইনভেস্ট বাংলাদেশের সদস্য হলেন মুনতাসীর
সর্বশেষ
সর্বাধিক পঠিত
- ১
- ২
- ৩
- ৪
- ৫
- ৬
- ৭
- ৮
- ৯
- ১০
- ১
- ২
- ৩
- ৪
- ৫
- ৬
- ৭
- ৮
- ৯
- ১০