চট্টগ্রাম নগরের খুলশী এলাকায় একটি আটতলা ভবনে অভিযান চালিয়ে ৬৩ জন বিদেশি নাগরিককে আটক করেছে পুলিশ। আটক ব্যক্তিদের মধ্যে চীন, পাকিস্তান, লাওস ও ভিয়েতনামের নাগরিক রয়েছেন বলে জানিয়েছে অভিযানে থাকা পুলিশের এক কর্মকর্তা।
বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) রাতে ১০ টার দিকে সিএমপির কাউন্টার টেরোরিজম ইউনিট ও পুলিশের যৌথ অভিযানে তাদের আটক করা হয়। অভিযানে ওই ভবন থেকে ল্যাপটপ ও মোবাইল ফোন মিলিয়ে প্রায় ৭০টি ডিভাইস জব্দ করা হয়েছে।
বিষয়টি নিশ্চিত করে সিএমপির পুলিশ কমিশনার হাসান মো. শওকত আলী বলেন, ‘খুলশি থানাধীন একটি ৮ তলা ভবনে অভিযান চালিয়ে অনলাইন স্ক্যামিং এর সাথে জড়িত চাইনিজ ও পাকিস্তানি নাগরিকসহ অন্তত ৬৩ জনকে আটক করা হয়েছে।’
স্থানীয় সুত্র জানায়, অভিযানের সময় ওই ভবনের ভেতরে গণমাধ্যমকর্মীদের প্রবেশ করতে দেওয়া হয়নি। প্রাথমিকভাবে পাওয়া তথ্য অনুযায়ী, ওই ভবনে বিদেশি নাগরিকদের উপস্থিতিতে জুয়া বা ক্যাসিনো সদৃশ কার্যক্রম পরিচালিত হতো।
সংশ্লিষ্ট সূত্র বলছে, অভিযানে কথিত ক্যাসিনো বা জুয়ার আসরে বড় অঙ্কের অর্থের লেনদেনের তথ্য পাওয়া গেছে। সেখানে কোটি কোটি টাকার লেনদেন হয়ে থাকতে পারে বলে প্রাথমিকভাবে ধারণা করছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। তবে এখন পর্যন্ত ওই অর্থের পরিমাণ কিংবা লেনদেনের কোনো নির্দিষ্ট হিসাব প্রকাশ করেনি পুলিশ। নগদ অর্থের পাশাপাশি ব্যাংক হিসাব, অনলাইন লেনদেন বা অন্য কোনো মাধ্যমে অর্থ স্থানান্তর করা হয়েছে কি না, তদন্তে তা দেখা হবে।
পুলিশের ভাষ্য, দীর্ঘদিন ধরে ওই ভবনে নির্দিষ্ট কিছু স্থাপনায় সন্দেহজনক বিদেশি লোকজনের যাতায়াত ও আর্থিক লেনদেনের তথ্য পাওয়া যাচ্ছিল। এসব তথ্য যাচাই করতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী অভিযান চালায়।
মুরাদনগরে বিদেশী মদ, ইয়াবা ও নগদ টাকাসহ গ্রেপ্তার ১২
অনলাইন জুয়া ও অর্থ পাচারের অভিযোগে গ্রেপ্তার ৪