চট্টগ্রামে ট্রেনে কাটা পড়ে হাত-পা হারাল শিশু 

চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতাল পুলিশ ফাঁড়ির ভারপ্রাপ্ত কর্মকর্তা নুরুল আলম আশেক বলেন, ষোলশহর রেলওয়ে ক্রসিং এলাকায় ট্রেনের নিচে কাটা পড়ে রাহাত নামের এক শিশু আহত হয়েছে।

আপডেট : ১১ সেপ্টেম্বর ২০২৬, ০৬:২৬ পিএম

চট্টগ্রামে ট্রেনে কাটা পড়ে একটি হাত ও পা হারিয়েছে রাহাত (১০) নামে এক শিশু।

শুক্রবার (১১ সেপ্টেম্বর) দুপুর আড়াইটার দিকে নগরের ষোলশহর রেলওয়ে ক্রসিং এলাকায় রেললাইন পার হওয়ার সময় এই দুর্ঘটনা ঘটে। রাহাত পাঁচলাইশ থানাধীন ২ নম্বর গেট এলাকার মো. ফারুকের ছেলে।

পুলিশ সূত্র জানায়, আহত অবস্থায় উদ্ধার করে দ্রুত তাকে চট্টগ্রাম মেডিক্যাল কলেজ (চমেক) হাসপাতালে নিয়ে যায় পরিবারের সদস্যরা।

চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতাল পুলিশ ফাঁড়ির ভারপ্রাপ্ত কর্মকর্তা নুরুল আলম আশেক বলেন, ষোলশহর রেলওয়ে ক্রসিং এলাকায় ট্রেনের নিচে কাটা পড়ে রাহাত নামের এক শিশু আহত হয়েছে। তাকে চমেক হাসপাতালে আনার পর ২৬ নম্বর ওয়ার্ডে ভর্তি করা হয়। তার একটি হাত ও পা কাটা পড়েছে।

সর্বশেষ সর্বাধিক পঠিত