জয়নগর বাজারের খালে মিলল অজ্ঞাত ব্যক্তির মরদেহ

আপডেট : ১২ সেপ্টেম্বর ২০২৬, ০৬:০০ এএম

গোপালগঞ্জের কাশিয়ানীতে অজ্ঞাত এক ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শুক্রবার (১১ সেপ্টেম্বর) বিকেলে উপজেলার মহেশপুর ইউনিয়নের জয়নগর বাজার সংলগ্ন কাটাখালি খাল থেকে মরদেহটি উদ্ধার করা হয়।

কাশিয়ানী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. মাহফুজুর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, বিকেল সাড়ে ৫টার দিকে জয়নগর বাজার সংলগ্ন কাটাখালি খালে একটি মরদেহ দেখতে পান স্থানীয়রা। পরে তারা পুলিশকে খবর দেন।

খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহটি উদ্ধার করে।

পুলিশ জানিয়েছে, এ ঘটনায় পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে।

সর্বশেষ সর্বাধিক পঠিত