দনবাস অঞ্চলে রুশ বাহিনীর অগ্রযাত্রা

আপডেট : ১২ সেপ্টেম্বর ২০২৬, ০৭:৪১ এএম

ইউক্রেনের পূর্বাঞ্চলীয় দনবাসের বাকি অংশও দখলের পথে রাশিয়ার বড় অগ্রগতি হয়েছে। পূর্ব দনবাসে এখনো পুরোপুরি ইউক্রেনের নিয়ন্ত্রণে থাকা সবচেয়ে বড় দুটি শহরÑ সেøাভিয়ানস্ক ও ক্রামাতোরস্কের দখল নিতে হামলার মাত্রা বাড়িয়েছে রুশ সেনারা। দোনেৎস্ক পুলিশের কর্মকর্তা পাভলো দিয়াচেঙ্কো বলেন, এই দুই অঞ্চলের নিরাপত্তা পরিস্থিতির ব্যাপক অবনতি হয়েছে। বিবিসির প্রতিবেদনে বলা হয়েছে, ইতিমধ্যে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত এলাকাগুলোতে শিশু থাকা পরিবারগুলোকে জোরপূর্বক সরিয়ে নেওয়া শুরু হয়েছে।

দিয়াচেঙ্কো বলেন, সেøাভিয়ানস্কে আগে প্রায় সপ্তাহে একবার গ্লাইড বোমা হামলা হতো। এখন প্রায় প্রতিদিনই এ ধরনের হামলা হচ্ছে। এ পরিস্থিতিতে বেসামরিকদের জীবন বাঁচানোর জন্য শহর ছেড়ে যাওয়াই একমাত্র উপায়। সেøাভিয়ানস্ক, ক্রামাতোরস্ক এবং দক্ষিণে অবস্থিত কোস্তিয়ানতিনিভকা ইউক্রেনের তথাকথিত ‘ফোর্ট্রসে বেল্ট’ বা দুর্গ বলয়ের অংশ। পূর্বাঞ্চলে শক্তিশালীভাবে সুরক্ষিত প্রতিরক্ষা লাইনগুলোর সমন্বয়ে এই প্রতিরক্ষা বলয় গড়ে তোলা হয়েছে। তবে বিভিন্ন প্রতিবেদনে বলা হয়েছে, কোস্তিয়ানতিনিভকায় এখন ইউক্রেনীয় সেনাদের উপস্থিতি সীমিত। অন্যদিকে রাশিয়া দাবি করেছে, শহরটির পুরো নিয়ন্ত্রণ তারা নিয়েছে। দোনেৎস্ক ও লুহানস্ক অঞ্চল নিয়ে গঠিত দনবাস পুরোপুরি দখল করা রাশিয়ার অন্যতম প্রধান লক্ষ্য।

সর্বশেষ সর্বাধিক পঠিত