ভয়ংকর অভিজ্ঞতার বাড়ি

আপডেট : ১২ সেপ্টেম্বর ২০২৬, ০৭:২৬ এএম

আমেরিকার ক্যালিফোর্নিয়ার সান ডিয়েগো শহরে বাড়িটি। নাম ‘ম্যাককামে ম্যানর’। বলা হয়, এটি ‘পৃথিবীর সবচেয়ে ভয়ের বাড়ি’। সেখানে টানা ১০ ঘণ্টা কাটানোর চ্যালেঞ্জ রয়েছে। প্রতিষ্ঠার পর থেকে আজ পর্যন্ত একজনও সম্পূর্ণ অভিজ্ঞতা শেষ করতে পারেননি।  ২০১৭ সালে সেই ‘ভয়ের বাড়ি’ চলে আসে আমেরিকার টেনিসিতে। বাড়ির মালিক রাস ম্যাককামে। ম্যাককামের বাড়িতে সর্বোচ্চ ছ’ঘণ্টা থাকার রেকর্ড রয়েছে এক তরুণীর। ২০০৮ সালে ওই বাড়িতে এক ব্যক্তির হার্ট অ্যাটাক হয়েছিল। যারা ভয় পেতে চাইতেন, তাদের নির্দিষ্ট কোনো জায়গা থেকে চোখ বেঁধে তুলে আনা হতো বাড়িতে। তারপর শুরু হতো ভয় দেখানোর পালা। গলায় জড়িয়ে দেওয়া হতো সাপ। যা আদতে নকল। কিন্তু ভয় পেতে যারা আসতেন, তারা বুঝতেন না। অনেকের গায়ে ইঁদুর, মাকড়সা ছেড়ে দেওয়া হতো। কাউকে মাস্ক পরিয়ে মুখ ডুবিয়ে দেওয়া হতো পানিতে। বাড়ির ভেতরের বেশ কিছু ভিডিও প্রকাশ্যে এসেছে। দেখা  গেছে, নকল রক্ত ঢেলে দেওয়া হচ্ছে লোকজনের গায়ে। মুখ, হাত বেঁধে বিকট শব্দের মধ্যে বসিয়ে রাখা হচ্ছে দীর্ঘক্ষণ। অনেকের গলা টিপে ধরছেন মুখোশ পরা স্বেচ্ছাসেবীরা। ভয়ে চিৎকার করছেন তারা। বেশ কয়েকজন নাগরিক, ম্যাককামের মানসিক সুস্থতা নিয়ে প্রশ্ন তুলেছেন। অভিযোগ, তিনি ‘স্যাডিস্ট’। ২০২৩ সালে তার বিরুদ্ধে তদন্তের নির্দেশ দিয়েছে আদালত। জানিয়েছে, এই বাড়িতে সত্যিই ‘ক্রেতা সুরক্ষা আইন’ লঙ্ঘিত হচ্ছে কিনা, তা দেখতে হবে। সেই তদন্ত এখনো চলছে।

সর্বশেষ সর্বাধিক পঠিত