সিডনি মাতাবেন জেমস সঙ্গে আছেন রূপম

আপডেট : ১২ সেপ্টেম্বর ২০২৬, ০৭:৪৬ এএম

অস্ট্রেলিয়ার সিডনিতে আজ মঞ্চ মাতাবেন নগরবাউল জেমস। স্থানীয় সময় আজ শনিবার সন্ধ্যায় সিডনির নরওয়েস্ট কনভেনশন সেন্টারে আয়োজিত এক বিশেষ কনসার্টে পারফর্ম করবেন তিনি। এ আয়োজনে জেমসের সঙ্গে একই মঞ্চ মাতাবেন ওপার বাংলার জনপ্রিয় ব্যান্ড ‘ফসিলস’-এর কা-ারি রূপম ইসলাম।

কনসার্টে অংশ নিতে ইতিমধ্যে পুরো ব্যান্ডদল নিয়ে সিডনিতে পৌঁছে গেছেন জেমস। আয়োজকদের সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশিত এক ভিডিও বার্তায় প্রিয় ভক্তদের উষ্ণ আমন্ত্রণ জানিয়ে নগরবাউলখ্যাত এই রকস্টার বলেন, ‘আমরা নগরবাউল এখন সিডনি চলে এসেছি। দেখা হচ্ছে, ১২ সেপ্টেম্বর, নরওয়েস্ট কনভেনশন সেন্টারে। দুই বাংলার দুই রক ব্যান্ডের এই বিশেষ পরিবেশনায় আপনাদের দেখার জন্য অধীর আগ্রহে অপেক্ষা করছি।’

বর্তমানে দেশ ও বিদেশের বিভিন্ন কনসার্ট নিয়ে ব্যস্ত সময় পার করছে নগরবাউল। উল্লেখ্য, ২০২৪ সালে ভারতে অনুষ্ঠিত ‘পুজোওয়ালাদের গান’ শিরোনামের কনসার্টেও সুরের মেলবন্ধনে একই মঞ্চে ঝড় তুলেছিলেন জেমস ও রূপম ইসলাম। দীর্ঘ বিরতির পর সিডনির নরওয়েস্ট কনভেনশন সেন্টারে প্রবাসী বাঙালিদের সামনে সেই স্মৃতি আবার নতুন করে উসকে দিতে প্রস্তুত দুই বাংলার দুই রক আইকন।

সর্বশেষ সর্বাধিক পঠিত