সরকারি খরচে আইনি সহায়তা পেলেন ১৮ লাখ ৪৬ হাজার জন

আপডেট : ১২ সেপ্টেম্বর ২০২৬, ১১:৫২ এএম

জাতীয় আইনগত সহায়তা সংস্থার (লিগ্যাল এইড) মাধ্যমে ২০০৯ সাল থেকে ২০২৬ সালের আগস্ট মাস পর্যন্ত সরকারি খরচে মোট ১৮ লাখ ৪৬ হাজার ৭৯৯ জন বিচারপ্রার্থীকে বিনামূল্যে আইনি পরামর্শ ও সেবা দেওয়া হয়েছে। 

সরকারের আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়ের অধীনে দেশের আর্থিকভাবে অসচ্ছল, অসহায় এবং অসমর্থ জনগণকে বিচার পাওয়ার অধিকার নিশ্চিত করতে এ সেবা দেওয়া হচ্ছে। জাতীয় আইনগত সহায়তা সংস্থার ওয়েবসাইটে প্রকাশিত প্রতিবেদনে এ তথ্য প্রকাশ করা হয়েছে। 

এ সেবার মধ্যে সুপ্রিম কোর্ট লিগ্যাল এইড অফিসের মাধ্যম ৩১ হাজার ২২২ জন, ৬৪ জেলার লিগ্যাল এইড অফিসের মাধ্যমে ১৩ লাখ ৩৩ হাজার ৭৭৭ জন, ঢাকা ও চট্টগ্রাম শ্রমিক আইনগত সহায়তা সেলের মাধ্যমে ৩০ হাজার ৫১৪ জন, সরকারি আইনি সহায়তায় জাতীয় হেল্পলাইন কল সেন্টারের মাধ্যমে (টোল ফ্রী-'১৬৬৯৯') ২ লাখ ১৪ হাজার ৪৭১ জন এবং অনলাইন প্ল্যাটফর্মের মাধ্যমে আইনি পরামর্শ সেবা (ফেসবুক মেসেঞ্জার) সহায়তা পেয়েছেন ৩৮০ জন। পাশাপাশি জনসচেতনতামূলক কার্যক্রমের মাধ্যমে সচেতন জনগোষ্ঠীর সংখ্যা ২ লাখ ৩৬ হাজার ৪৩৫ জন। সব মিলিয়ে এ পর্যন্ত আইনগত সহায়তার মাধ্যমে সুবিধাভোগীর সংখ্যা ১৮ লাখ ৪৬ হাজার ৭৯৯ জন।

দেশে আর্থিকভাবে অস্বচ্ছল, অসমর্থ বিচারপ্রার্থীকে আইনি সহায়তা প্রদানের লক্ষ্যে ‘আইনগত সহায়তা প্রদান আইনের’ অধীনে সরকারি খরচায় এসব সেবা দেয়া হয়।

আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রনালয়ের আইন ও বিচার বিভাগের অধিনে জাতীয় আইনগত সহায়তা সংস্থার কার্যক্রম পরিচালিত হয়।

সর্বশেষ সর্বাধিক পঠিত