এবার ওয়েব সিরিজে আনিত পাড্ডা

আপডেট : ১৩ সেপ্টেম্বর ২০২৬, ০২:২৩ এএম

‘সাইয়ারা’ চলচ্চিত্রের সাফল্যের পর ভিন্ন ঘরানার শক্তিশালী চরিত্র নিয়ে পর্দায় ফিরছেন অভিনেত্রী আনিত পাড্ডা। নারীদের ন্যায়বিচারের লড়াইকে উপজীব্য করে নির্মিত তার নতুন ওয়েব সিরিজ ‘হুনকার : দ্য রোর’-এর অফিশিয়াল ট্রেলার সম্প্রতি প্রকাশ পেয়েছে।

সিরিজটিতে আনিতকে দেখা যাবে মিনু রাওয়াত চরিত্রে, যিনি ‘বাপজি’ নামের এক প্রভাবশালী আধ্যাত্মিক গুরুর বিরুদ্ধে অভিযোগ তোলেন। সত্য প্রকাশের পর পরিবার, সমাজ এমনকি নিজের বাবার প্রশ্নের মুখে পড়তে হয় তাকে। সমস্ত প্রতিকূলতা ও চাপ উপেক্ষা করে মিনু নিজের অবস্থানে অটল থেকে আইনি ও সামাজিক লড়াই চালিয়ে যান।

সিরিজে আধ্যাত্মিক গুরুর চরিত্রে রঘুবীর যাদব, মিনুর আইনজীবীর ভূমিকায় মোহাম্মদ জিশান আইয়ুব এবং তদন্তকারী এসিপি চরিত্রে অভিনয় করেছেন ফাতিমা সানা শেখ। এ ছাড়া রাম কাপুর ও অর্জুন মাথুর এতে গুরুত্বপূর্ণ চরিত্রে রয়েছেন। সত্য প্রকাশ ও নারীর সামাজিক লড়াইয়ের এই গল্প নিয়ে আগামী ২৫ সেপ্টেম্বর জিওহটস্টারে মুক্তি পাবে সিরিজটি।

সর্বশেষ সর্বাধিক পঠিত