জাতীয় কবির প্রতি শ্রদ্ধা

রত্না দাসের কণ্ঠে ‘আবার ভালোবাসার সাধ জাগে’

আপডেট : ১৩ সেপ্টেম্বর ২০২৬, ০২:২৫ এএম

জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ৫০তম প্রয়াণ দিবস উপলক্ষে সংগীতশিল্পী রত্না দাসের কণ্ঠে প্রকাশ পেয়েছে ‘আবার ভালোবাসার সাধ জাগে’। গানটির নতুন সংগীতায়োজন করেছেন বিনোদ রায়। শিল্পীর নিজস্ব ইউটিউব চ্যানেল এবং স্পটিফাইসহ আন্তর্জাতিক সব মিউজিক প্ল্যাটফর্মে গানটি একযোগে প্রকাশ হয়েছে।

রত্না দাস জানান, গানটিতে পুরনো চাঁদের নতুনভাবে ধরা দেওয়া মূলত ভালোবাসার আকাক্সক্ষার পুনর্জন্মকে প্রকাশ করে। চাঁদ কিন্তু বদলায়নি, বদলেছে কেবল দেখবার চোখ। প্রেম মানুষকে পরিপক্ব করে তোলে, যার ফলে চিরপরিচিত জগৎও নতুন রূপে ধরা দেয়। হৃদয় জেগে উঠলে অবহেলায় হারিয়ে ফেলা পুরনো পৃথিবীর মধ্যেই নতুন সৌন্দর্য ও ভালোবাসার সন্ধান পাওয়া যায়।

নজরুলের প্রায় চার হাজার গানের ভিড়ে সচরাচর গুটিকয়েক গানই ঘুরেফিরে গাওয়া হয়। সেই ভাবনা থেকেই নজরুলের এই অল্পশ্রুত গানটিকে নতুনভাবে শ্রোতাদের সামনে নিয়ে আসার উদ্যোগ নেন রত্না দাস। রেডিও, টেলিভিশন ও মঞ্চের দীর্ঘ অভিজ্ঞতাসম্পন্ন এই শিল্পী চান নজরুলের গান যেন সাধারণ মানুষের দ্বারে দ্বারে পৌঁছায়।

সর্বশেষ সর্বাধিক পঠিত