‘দয়ালে কি জানে না’ শিরোনামের নতুন একটি গান নিয়ে শ্রোতাদের সামনে আসছেন দেশের আলোচিত বাউল ও মরমি শিল্পী শফি ম-ল। গানটির কথা ও সুর করেছেন শেখ সাইফুল্লাহ রুমী। সংগীতায়োজন করেছেন এএন ফরহাদ। গানটির ভিডিও পরিচালনা করেছেন এআর খান। সার্বিক ব্যবস্থাপনায় আশ্রাফ রাফি। গানটির প্রযোজনা ও পরিবেশনায় এইচপি সাউন্ড। বাউল দর্শন, মরমি ভাবনা ও আধ্যাত্মিক অনুভূতির আবহে নির্মিত গানটি শ্রোতাদের জন্য নতুন এক সংগীত অভিজ্ঞতা হয়ে উঠবে বলে প্রত্যাশা সংশ্লিষ্টদের। শফি ম-ল বলেন, ‘সাইফুল্লাহ রুমীর অনেক গান এর আগে আমি গেয়েছি। সেই তালিকায় বেশ কিছু জনপ্রিয় গানও রয়েছে। তবে এবার যে গানটি গাইলাম, সেটি একেবারেই আলাদা ধাঁচের। আমার কাছে এটি বেশ ভালো একটি গান মনে হয়েছে। আশা করছি, শ্রোতাদেরও ভালো লাগবে।’
গীতিকার ও সুরকার শেখ সাইফুল্লাহ রুমী বলেন, ‘গুরুজী বরাবরই অসাধারণ গান করেন। তার কণ্ঠে গানটি নতুন এক মাত্রা পেয়েছে। গানটির কথা, সুর ও পরিবেশনা সব মিলিয়ে আমার কাছে ভালো লেগেছে।’