এবারও মহসিন নাকভির হাত থেকে ট্রফি নিলো না ভারত

আপডেট : ১৪ সেপ্টেম্বর ২০২৬, ০১:১৫ এএম

দুবাই আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে শ্রীলঙ্কাকে ৭২ রানে হারিয়ে নারী এশিয়া কাপের শিরোপা জয়ের পর আবারও এক নজিরবিহীন নাটক দেখল ক্রিকেট বিশ্ব। এশিয়ান ক্রিকেট কাউন্সিলের (এসিসি) সভাপতি ও পাকিস্তান ক্রিকেট বোর্ডের (পিসিবি) প্রধান মোহসিন নাকভির হাত থেকে ট্রফি গ্রহণ করতে অস্বীকৃতি জানিয়েছে ভারতীয় নারী ক্রিকেট দল।

ম্যাচ শেষ হওয়ার পর দীর্ঘ সময় ধরে স্থগিত থাকে পুরস্কার বিতরণী অনুষ্ঠান। এসিসি সভাপতি মহসিন নাকভি মাঠে উপস্থিত থাকায় এবং রানার্সআপ শ্রীলঙ্কা দলকে ট্রফি ও চেক প্রদান করায় ভারতীয় দল সাফ জানিয়ে দেয়—তাঁর হাত থেকে বিজয়ী দলের ট্রফি তারা নেবে না।

গত বছর (২০২৫ সালে) পুরুষদের এশিয়া কাপ ফাইনালে পাকিস্তান বধের পর সূর্যকুমার যাদবের দলের নেওয়া নীতিগত অনড় অবস্থানেরই পুনরাবৃত্তি ঘটিয়েছে হারমানপ্রীত কৌরের দল।

ভারতীয় খেলোয়াড়রা ড্রেসিংরুমে অবস্থান করায় অনুষ্ঠান কিছুটা স্থবির হয়ে পড়ে। পরবর্তীতে ব্রডকাস্টাররা তাড়াহুড়ো করে বিসিসিআই কর্মকর্তাদের দিয়ে খেলোয়াড়দের ব্যক্তিগত ফিল্ডিং মেডেল প্রদান করান। কিন্তু মূল ট্রফি প্রদান অনুষ্ঠানটি আর সম্পন্ন করা সম্ভব হয়নি এবং শেষ পর্যন্ত ট্রফি ছাড়াই অনুষ্ঠান সমাপ্ত ঘোষণা করা হয়।

 

সর্বশেষ সর্বাধিক পঠিত