যৌতুকের জন্য স্ত্রীকে পুড়িয়ে হত্যার দায়ে স্বামীর মৃত্যুদন্ড

আপডেট : ১৪ সেপ্টেম্বর ২০২৬, ০৭:৩২ এএম

১০ বছর আগে ঢাকার কেরানীগঞ্জে যৌতুকের জন্য স্ত্রীকে পুড়িয়ে হত্যার অপরাধে দুলাল হোসেন ওরফে দুলু নামের এক ব্যক্তিকে মৃত্যুদ- দিয়েছে আদালত। গতকাল রবিবার ঢাকার নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-৪ এর বিচারক মুন্সী মো. মশিয়ার রহমান মৃত্যুদ- পাশাপাশি আসামিকে ২ লাখ টাকা অর্থদ- করেছে। আসামির স্থাবর/অস্থাবর সম্পত্তি বিক্রি করে অর্থদ-ের টাকা আদায় করে ক্ষতিগ্রস্ত পরিবারকে দেওয়ার জন্য ঢাকার জেলা ম্যাজিস্ট্রেট বা কালেক্টরকে নির্দেশ দেওয়া হয়েছে। রায়ে এ মামলার অপর চার আসামিকে খালাস দিয়েছে আদালত।

মেয়ে হত্যার অভিযোগে কেরানীগঞ্জ মডেল থানায় মামলা করেন শারমিনের মা মোসা. মোমেলা। কেরানীগঞ্জ মডেল থানার এসআই (উপপরিদর্শক) একেএম সাইদুজ্জামান ২০১৭ সালের ৩১ জানুয়ারি মামলার তদন্ত শেষে আদালতে অভিযোগপত্র জমা দেন। মামলার বিচার চলাকালে ৯ জনের সাক্ষ্যগ্রহণ করে এ দ- দেয় আদালত।

সর্বশেষ সর্বাধিক পঠিত