ছিনতাইকারী চক্রের চার সদস্য গ্রেপ্তার

আপডেট : ১৪ সেপ্টেম্বর ২০২৬, ০৭:৩৩ এএম

রাজধানীর যাত্রাবাড়ী এলাকা থেকে ছিনতাইকারী চক্রের চার সদস্যকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি)। গত শনিবার সকাল সাড়ে ১০টার দিকে তাদের গ্রেপ্তার করেছে কাউন্টার টেরোরিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম (সিটিটিসি)। গ্রেপ্তারকৃতরা হলেন মো. রনি, হৃদয় গাজী, রহিম হাসান ওরফে ইয়াহিয়া ও মোহাম্মদ ফয়সাল। গতকাল রবিবার ডিএমপির মুখপাত্র উপ-পুলিশ কমিশনার আকতার হোসেন এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য বলা হয়।

সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয় সিটি-ইন্টেলিজেন্স অ্যানালাইসিস বিভাগের একটি আভিযানিক দল যাত্রাবাড়ী থানাধীন শনির আখড়া এলাকায় অভিযান চালিয়ে ছিনতাইকারী চক্রের চার সদস্যকে গ্রেপ্তার করে।

গ্রেপ্তারদের বিরুদ্ধে রাজধানীসহ দেশের বিভিন্ন থানায় ডাকাতি, দস্যুতা ও চুরিসহ বিভিন্ন অপরাধে মামলা রয়েছে। গ্রেপ্তারদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।

সর্বশেষ সর্বাধিক পঠিত