হোয়াইওয়াশের পর আইসিসি থেকে বড় শাস্তি বাবরদের

আপডেট : ১৪ সেপ্টেম্বর ২০২৬, ০২:০৮ পিএম

ইংল্যান্ডের বিপক্ষে তিন ম্যাচ টেস্ট সিরিজের শেষটিতে এজবাস্টনে ৮ উইকেটে হেরে হোয়াইটওয়াশ হয় পাকিস্তান। এই ম্যাচে নির্ধারিত সময়ের মধ্যে ১১ ওভার কম বোলিং করার কারণে আইসিসির পক্ষ থেকে এই শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হয়েছে।

আইসিসি এলিট প্যানেলের ম্যাচ রেফারি রঞ্জন মাদুগালে এই শাস্তি ঘোষণা করেন। মাঠের আম্পায়ার পল রেইফেল ও ক্রিস গ্যাফানি, তৃতীয় আম্পায়ার আল্লাহুদিয়ন পালেকর এবং চতুর্থ আম্পায়ার রাসেল ওয়ারেন এই অভিযোগ এনেছিলেন।

আইসিসির কোড অব কন্ডাক্টের ধারা ২.২২ অনুযায়ী, নির্ধারিত সময়ে প্রতিটি ওভার কম বোলিং করার জন্য ম্যাচ ফির ৫ শতাংশ জরিমানা করা হয়, যার সর্বোচ্চ সীমা ৫০ শতাংশ। এছাড়া বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের খেলার শর্তের ধারা ১৬.১১.২ অনুযায়ী, প্রতিটি ওভারের জন্য একটি করে পয়েন্ট কেটে নেওয়া হয়। এর ফলে পাকিস্তানের নামের পাশ থেকে ১১ পয়েন্ট কেটে নেওয়া হয়েছে।

এই বড় ধাক্কার ফলে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের পয়েন্ট তালিকায় আরও পিছিয়ে পড়েছে পাকিস্তান। ৪.৬৩ পয়েন্ট শতকরা হার নিয়ে বর্তমানে তালিকার নবম বা একেবারে তলানিতে অবস্থান করছে দলটি। ইংল্যান্ডের কাছে এই সিরিজে পাকিস্তান প্রথম টেস্টে ইনিংস ও ১০৩ রানে, দ্বিতীয় টেস্টে ১৯৪ রানে এবং তৃতীয় টেস্টে ৮ উইকেটে পরাজিত হয়েছিল।

 

আগামী নভেম্বর মাসে শ্রীলঙ্কার বিপক্ষে ঘরের মাঠে দুই ম্যাচের টেস্ট সিরিজ দিয়ে নিজেদের পরবর্তী বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের মিশন শুরু করবে পাকিস্তান। রাওয়ালপিন্ডি ও লাহোরে অনুষ্ঠিত হবে সিরিজটি।

সর্বশেষ সর্বাধিক পঠিত