ঢামেকে সাজাপ্রাপ্ত দুই কারাবন্দির মৃত্যু

আপডেট : ১৪ সেপ্টেম্বর ২০২৬, ০২:২০ পিএম

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে সাজাপ্রাপ্ত দুই কারাবন্দি মারা গেছেন। ওই দুই কারাবন্দি হলেন রফিকুল ইসলাম (৫৪) ও আব্দুর রহিম (৬০)।

আজ সোমবার (১৪ সেপ্টেম্বর) সকালে তাদের মৃত্যু হয়। দুইজনের মরদেহ ময়নাতদন্তের জন্য মর্গে রাখা হয়েছে। 

কারাগার সূত্রে জানা যায়, রফিকুল ইসলামের বাবার নাম রজব আলী (মৃত)। তার বাড়ি কুড়িগ্রামের উলিপুর উপজেলার পত্র নবিস গ্রামে। সকালে ঢাকা কেন্দ্রীয় কারাগারে অসুস্থ হয়ে পড়লে কারারক্ষীরা তাকে ঢাকা মেডিকেলে নিয়ে আসেন। তখন চিকিৎসক পরিক্ষা নিরীক্ষা করে তাকে মৃত ঘোষণা করেন। তিনি একটি মামলায় দন্ডপ্রাপ্ত বন্দি ছিলেন।

অপরদিকে, আব্দুর রহিমের বাবার নাম আব্দুল করিম। তিনি থাকতেন গেন্ডারিয়া ডিআইটি প্লটে। তিনিও দন্ডপ্রাপ্ত কয়েদি। ৩ তারিখ ঢাকা কেন্দ্রীয় কারাগারে অসুস্থ হয়ে পড়লে তাকে ঢাকা মেডিকেলের নিউরোসার্জারি বিভাগে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন আজ সোমবার সকালে তিনি মারা যান।

ঢামেক হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ (ইন্সপেক্টর) মো. হাবিবুর রহমান দুইজনের মৃত্যুর বিষয় নিশ্চিত করেছেন। তিনি জানান, মরদেহ দুটি ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ মর্গে পাঠানো হয়েছে।

সর্বশেষ সর্বাধিক পঠিত