বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য, ঢাকা মহানগরী উত্তরের আমীর এবং ঢাকা উত্তর সিটি করপোরেশন (ডিএনসিসি) মেয়র প্রার্থী মোহাম্মদ সেলিম উদ্দিন ১৫ দিনের সফরে সোমবার (১৪ সেপ্টেম্বর) দেশের বাইরে গেছেন।
আগামী ৩০ সেপ্টেম্বর সফর শেষে তার দেশে ফেরার কথা রয়েছে।
সফরের শুরুতে তিনি মালয়েশিয়া সফর করবেন। এরপর পর্যায়ক্রমে ফিলিপাইন ও তুরস্ক সফর শেষে পবিত্র ওমরাহ পালনের উদ্দেশে সৌদি আরব যাবেন। ওমরাহ পালন শেষে তিনি দেশে ফিরবেন।
বিদেশ সফর উপলক্ষে মোহাম্মদ সেলিম উদ্দিন দেশবাসীসহ সকলের কাছে আন্তরিকভাবে দোয়া কামনা করেছেন।
তিনি মহান আল্লাহ তাআলার কাছে তার সফরকে নিরাপদ, সুন্দর ও কল্যাণময় করার পাশাপাশি সফরের প্রতিটি কাজে বরকত দানের জন্য দোয়া প্রার্থনা করেন।
বিদায় জানাতে বিমানবন্দরে এ সময় উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নির্বাহী পরিষদের সদস্য ও ঢাকা মহানগরী উত্তরের সেক্রেটারি ড. মুহাম্মদ রেজাউল করিম এবং কেন্দ্রীয় মজলিসে শূরা সদস্য ও ঢাকা মহানগরী উত্তরের সহকারী সেক্রেটারি মো. নাজিম উদ্দীন মোল্লা।