মাতৃত্বের প্রহর গুনছেন মৌসুমী হামিদ

আপডেট : ১৫ সেপ্টেম্বর ২০২৬, ০৩:৪৭ পিএম

লাক্স তারকা মৌসুমী হামিদ প্রথমবারের মতো মা হচ্ছেন। মাতৃত্বের স্বাদ নেয়ার অপেক্ষায় রয়েছেন তিনি। চলতি মাসেই সন্তান জন্মের কথা রয়েছে। জীবনের নতুন এই অধ্যায়কে ঘিরে আনন্দ-উচ্ছ্বাসে সময় কাটছে তার। চলতি বছরের জুলাইয়ে এক অনুষ্ঠানে হাজির হয়ে প্রথমবার মা হওয়ার সুখবর প্রকাশ্যে আনেন মৌসুমী। এরপর থেকেই তার মাতৃত্বের খবর নিয়ে ভক্তদের মধ্যে তৈরি হয় ব্যাপক আগ্রহ। 

সোমবার (১৪ সেপ্টেম্বর) ঘরোয়া আয়োজনে হয়ে গেল মৌসুমীর বেবি শা্ওয়ার। অনুষ্ঠানটিতে মৌসুমীর সহকর্মীদের মধ্যে উপস্থিত ছিলেন অভিনেতা শ্যামল মাওলা, নাজিয়া হক অর্ষা, অহনা রহমান, নূর ইমরান মিঠু ও গায়িকা ঐশীসহ আরও অনেকে। কাছের মানুষদের সঙ্গে গল্প, আড্ডা ও আনন্দে সময় কাটান অভিনেত্রী। বেবি শাওয়ারের আয়োজন শেষে স্বামী আবদুল ওয়াদুদের সঙ্গেও ছবি তুলেছেন মৌসুমী। ব্যবসার সঙ্গে যুক্ত আবদুল ওয়াদুদের সঙ্গে বিয়ের আগে দীর্ঘ ১৪ বছরের বন্ধুত্ব ছিল অভিনেত্রীর। বিভিন্ন বিষয়ে দুজনের মিল থাকায় শেষ পর্যন্ত বিয়ের সিদ্ধান্ত নিয়েছিলেন বলে জানিয়েছিলেন তিনি। 

বেবি শাওয়ারের আয়োজন প্রসঙ্গে মৌসুমী জানান, তাঁর মা হওয়ার আনন্দ ভাগ করে নিতেই বন্ধুরা স্বল্প পরিসরে এই আয়োজন করেছিলেন। এ কারণে অনেককেই অনুষ্ঠানে আমন্ত্রণ জানানো সম্ভব হয়নি। অতিথিদের আপ্যায়নে ছিল দেশীয় নানা খাবারের আয়োজন। তালিকায় ছিল মাছ, ভাতসহ বেশ কিছু পদ। সবকিছু ঠিক থাকলে চলতি মাসেই মা হওয়ার কথা মৌসুমী হামিদের। জীবনের নতুন অধ্যায়ে পা রাখার আগে ভক্ত ও শুভাকাঙ্ক্ষীদের কাছে দোয়া চেয়েছেন এই অভিনেত্রী।

 

 

সর্বশেষ সর্বাধিক পঠিত