ন্যাশনাল ক্রেডিট অ্যান্ড কমার্স ব্যাংক পিএলসি. (এনসিসি ব্যাংক)-এর ১২তম বিশেষ সাধারণ সভা মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) ডিজিটাল প্ল্যাটফর্মে অনুষ্ঠিত হয়েছে। সভায় ব্যাংকের সংঘবিধির ধারা ১০৮(১) সংশোধনের প্রস্তাব অনুমোদন করা হয়।
ব্যাংকের চেয়ারম্যান মো. নূরুন নেওয়াজ সেলিমের সভাপতিত্বে সভায় ভাইস চেয়ারম্যান আবদুস সালামসহ পরিচালকরা অংশ নেন। পরিচালকদের মধ্যে নির্বাহী কমিটির চেয়ারম্যান খায়রুল আলম চাকলাদার, মো. মঈনুদ্দিন, মো. সাজ্জাদ উন নেওয়াজ, প্রাক্তন ভাইস চেয়ারম্যান তানজিনা আলী, সৈয়দ আসিফ নিজাম উদ্দীন, শামিমা নেওয়াজ, মোরশেদুল আলম চাকলাদার, নাহিদ বানু এবং স্বতন্ত্র পরিচালক মীর সাজেদ উল বাসার এফসিএ ডিজিটাল প্ল্যাটফর্মে যুক্ত ছিলেন।
এ ছাড়া সভায় ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক এম. শামসুল আরেফিন, অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক এম. খোরশেদ আলম ও মো. জাকির আনাম, উপব্যবস্থাপনা পরিচালক মো. মিজানুর রহমান এফসিএ ও মো. হাবিবুর রহমান এবং কোম্পানি সচিব (চলতি দায়িত্ব) মো. নজরুল ইসলাম চৌধুরী এফসিএস অংশ নেন। ব্যাংকের শেয়ারহোল্ডাররাও অনলাইনে সভায় যুক্ত হয়ে ভোটাধিকার প্রয়োগ করেন।
সভায় চেয়ারম্যান মো. নূরুন নেওয়াজ সেলিম বলেন, নিয়ন্ত্রক সংস্থার নির্দেশনা ও পরামর্শের ভিত্তিতে সংঘবিধির সংশ্লিষ্ট ধারা সংশোধনের উদ্যোগ ব্যাংকের জন্য একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ। যথাযথ আইনি পরামর্শের ভিত্তিতে এ সংশোধন প্রক্রিয়া সম্পন্ন করা হয়েছে।
ব্যবস্থাপনা পরিচালক এম. শামসুল আরেফিন তার বক্তব্যে শেয়ারহোল্ডারদের বিভিন্ন প্রশ্নের জবাব দেন। পাশাপাশি ব্যাংকিং খাতে এনসিসি ব্যাংকের অগ্রযাত্রা, কার্যক্রম ও ভবিষ্যৎ পরিকল্পনার বিভিন্ন দিক তুলে ধরেন।