বাসাইলে নারীকে উত্ত্যক্তের অপরাধে যুবকের কারাদণ্ড

আপডেট : ১৬ সেপ্টেম্বর ২০২৬, ০৭:২২ পিএম

টাঙ্গাইলের বাসাইলে এক নারীকে উত্ত্যক্তের অভিযোগে মারুফ মিয়া নামে এক যুবককে ১৫ দিনের কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। একই সঙ্গে তাকে ২০০ টাকা জরিমান করা হয়। বুধবার (১৬ সেপ্টেম্বর) দুপুরে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট নাহিয়ান মুনসীফ এ দণ্ডাদেশ দেন।

দণ্ডপ্রাপ্ত মারুফ মিয়া (২৪) টাঙ্গাইলের মধুপুর উপজেলার কাকরাইদ গ্রামের শহিদুল ইসলামের ছেলে।

নির্বাহী ম্যাজিস্ট্রেট জানান, উপজেলার কাশিল ইউনিয়নের বাথুলীসাদী এলাকায় এক নারীকে উত্ত্যক্তের অপরাধে মারুফ মিয়াকে আটক করে পুলিশ। পরে মারুফ ভ্রাম্যমাণ আদালতে উত্ত্যক্তের কথা স্বীকার করায় আদালত তাকে ১৫ দিনের বিনাশ্রম কারাদণ্ড ও ২০০ টাকা অর্থদণ্ড দেন।

দণ্ডাদেশের পর মারুফকে পুলিশি হেফাজতে কারাগারে পাঠানো হয়েছে বলে জানা তিনি।

সর্বশেষ সর্বাধিক পঠিত