শনিবার দুমকিতে ৯ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না

আপডেট : ১৭ সেপ্টেম্বর ২০২৬, ১১:০৬ এএম

পটুয়াখালীর দুমকি উপজেলায় আগামী শনিবার (১৯ সেপ্টেম্বর) সকাল ৮টা থেকে বিকেল ৫টা পর্যন্ত বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে। এ সময় পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়েও বিদ্যুৎ থাকবে না।

পটুয়াখালী পল্লী বিদ্যুৎ সমিতির এক বিজ্ঞপ্তিতে এ তথ্য বলা হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, পটুয়াখালী গ্রিড উপকেন্দ্র থেকে বদরপুর ৩৩ কেভি লাইনের মাধ্যমে বদরপুর ৩৩/১১ কেভি উপকেন্দ্রে বিদ্যুৎ সরবরাহ করা হয়। ওই উপকেন্দ্র থেকে দুমকি উপজেলার বিভিন্ন এলাকায় বিদ্যুৎ বিতরণ করা হয়।

তীব্র গরমে লোড বেড়ে যাওয়ায় ৩৩ কেভি লাইনের বিভিন্ন স্থানে ‘রেড হট’সহ কারিগরি ত্রুটি দেখা দিয়েছে। এসব ত্রুটি নিরসনে জরুরি রক্ষণাবেক্ষণ কাজের জন্য শনিবার সকাল ৮টা থেকে বিকেল ৫টা পর্যন্ত পটুয়াখালী গ্রিড উপকেন্দ্র থেকে বদরপুর উপকেন্দ্র পর্যন্ত বিদ্যুৎ সরবরাহ বন্ধ রাখা হবে।

পল্লী বিদ্যুৎ সমিতির দুমকি এরিয়া ইনচার্জ প্রকৌশলী মেহেদী হাসান জানান, জরুরি মেইনটেন্যান্স কাজের কারণে নির্ধারিত সময়ে পুরো দুমকি উপজেলা ও পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে। বিজ্ঞপ্তিতে এ সময়ের জন্য সংশ্লিষ্টদের প্রয়োজনীয় প্রস্তুতি নেওয়ার অনুরোধ জানানো হয়েছে।

সর্বশেষ সর্বাধিক পঠিত