ব্রহ্মপুত্রে ভাসছিল শিশুর মরদেহ 

আপডেট : ১৭ সেপ্টেম্বর ২০২৬, ১১:১২ এএম

কুড়িগ্রামের চিলমারীতে ব্রহ্মপুত্র নদে ভেসে আসা আনুমানিক ৫ বছর বয়সী এক অজ্ঞাত শিশুর মরদেহ উদ্ধার করেছেন স্থানীয় বাসিন্দারা।

বৃহস্পতিবার (১৭ সেপ্টেম্বর) চিলমারী উপজেলার রানীগঞ্জ ইউনিয়নের কাঁচকোল বাজার দক্ষিণ খামার এলাকা সংলগ্ন ব্রহ্মপুত্র নদ থেকে মরদেহটি উদ্ধার করা হয়েছে বলে জানা গেছে।

বিষয়টি নিশ্চিত করেছেন চিলমারী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা নয়ন কুমার।

স্থানীয় সূত্রে জানা গেছে, সকাল আনুমানিক ৭টায় ব্রহ্মপুত্র নদে একটি শিশুর মরদেহ ভাসতে দেখেন এখানকার স্থানীয় বাসিন্দারা। পরে তারা দ্রুত নদী থেকে শিশুটির মরদেহ ডাঙায় তোলেন এবং চিলমারী মডেল থানায় খবর দেন। তবে এখন পর্যন্ত শিশুটির পরিচয় শনাক্ত করা সম্ভব হয়নি।

চিলমারী মডেল থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নয়ন কুমার জানান, নৌ পুলিশ এক শিশুর মরদেহ উদ্ধার করেছে। আমরা বিষয়টি অবগত আছি।

সর্বশেষ সর্বাধিক পঠিত