চামড়া ও চামড়াজাত শিল্পের উন্নয়নে আইএফআইসি ব্যাংকের ঋণ

আপডেট : ১৭ সেপ্টেম্বর ২০২৬, ০৬:৪৩ পিএম

চামড়া ও চামড়াজাত শিল্পের উন্নয়ন, পরিবেশবান্ধব উৎপাদন এবং রপ্তানি সক্ষমতা বাড়াতে ২ হাজার কোটি টাকার প্রাক্-অর্থায়ন স্কিম গঠন করেছে বাংলাদেশ ব্যাংক। এ স্কিমের আওতায় ট্যানারি ও চামড়াজাত পণ্য উৎপাদনকারী প্রতিষ্ঠানের পাশাপাশি সংশ্লিষ্ট সহায়ক শিল্পে সর্বোচ্চ ৭ শতাংশ সুদে ৩০ কোটি টাকা পর্যন্ত ঋণ প্রদান করতে পারবে আইএফআইসি ব্যাংক।

বুধবার (১৬ সেপ্টেম্বর ২০২৬) বাংলাদেশ ব্যাংকের প্রধান কার্যালয়ে প্রাক্-অর্থায়ন স্কিমের অর্থ বিতরণসংক্রান্ত চুক্তি স্বাক্ষরিত হয়।

বাংলাদেশ ব্যাংকের ডেপুটি গভর্নর মো. আনিছুর রহমানের উপস্থিতিতে অনুষ্ঠানে বাংলাদেশ ব্যাংকের এসএমই অ্যান্ড স্পেশাল প্রোগ্রামস বিভাগের পরিচালক মো. জবদুল ইসলাম এবং আইএফআইসি ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক সৈয়দ মনসুর মোস্তফা নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে চুক্তিতে স্বাক্ষর করেন।

এ সময় বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক মো. মজিবুর রহমান শেখসহ উভয় প্রতিষ্ঠানের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

সর্বশেষ সর্বাধিক পঠিত