ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির ৭৬তম চমকে দেওয়ার মতো এক উপহার দিলেন বলিউড তারকা দম্পতি রণবীর কাপুর ও আলিয়া ভাট (সংক্ষেপে তাদের ডাকা হয় ‘রণলিয়া’ নামে)। বিশেষ দিন উপলক্ষে এই যুগল সমাজের জন্য বিশেষ এক কাজ করার সিদ্ধান্ত নিয়েছেন। মুম্বাইয়ের ২০টি স্কুলকে একেবারে নতুন করে সাজিয়ে তোলার দায়িত্ব নিয়েছেন তারা।
গতকাল ১৭ সেপ্টেম্বর ছিল নরেন্দ্র মোদির জন্মদিন। এই বিশেষ দিনটি উদযাপনের জন্য রণবীর এবং আলিয়া একদম আলাদা একটা রাস্তা বেছে নিয়েছেন। সোশ্যালমিডিয়া প্ল্যাটফর্ম এক্স (X)-এ একটি পোস্ট করে আলিয়া নিজেই এই সুখবরটি সবাইকে জানিয়েছেন। তিনি লিখেছেন, ‘আমাদের প্রধানমন্ত্রীকে জন্মদিনের অনেক শুভেচ্ছা! আপনার সুস্বাস্থ্য এবং সুন্দর এক বছরের কামনা করি।’
এর সঙ্গেই আলিয়া জানান যে, ‘সেবা সংকল্প অভিযান’-এর ভাবনায় অনুপ্রাণিত হয়ে তারা এই কাজ করতে চলেছেন। সমাজের জন্য কিছু করার তাগিদেই এই উদ্যোগ। শিশুদের উজ্জ্বল ভবিষ্যতের জন্য মুম্বই পুরসভার পরামর্শ মেনে ২০টি স্কুলকে একেবারে নতুন রূপে সাজিয়ে তোলা হবে। উদ্দেশ্য একটাই, ছোট ছোট ছেলেমেয়েরা যেন আরও উন্নত এবং সুন্দর পরিবেশে পড়াশোনা করার সুযোগ পায়। তারকা জুটির এই উদ্যোগ অনেকের মন জয় করে নিয়েছে।
মোদিকে জন্মদিনের শুভেচ্ছা জানাতে বলিউডের অন্য তারকারাও পিছিয়ে ছিলেন না। সোশাল মিডিয়ায় শুভেচ্ছার বন্যা বয়ে গিয়েছে। শাহরুখ খান তার এক্স হ্যান্ডেলে লিখেছেন, ‘প্রধানমন্ত্রীকে জন্মদিনের অনেক শুভেচ্ছা। আপনি সুস্থ থাকুন এবং এভাবেই গোটা দেশকে অনুপ্রাণিত করতে থাকুন।’ সালমান খানও প্রধানমন্ত্রীকে জন্মদিনের শুভেচ্ছা জানিয়ে একটি মিষ্টি পোস্ট করেছেন।
অন্যদিকে, বিজেপি সাংসদ তথা অভিনেত্রী কঙ্গনা রানাউত প্রধানমন্ত্রীর দীর্ঘায়ু এবং সুস্বাস্থ্য কামনা করেছেন। তার কথায়, প্রধানমন্ত্রীর নেতৃত্বে ভারত আগামী দিনে আরও উন্নত হবে। এছাড়াও অজয় দেবগন, অক্ষয় কুমার, টাইগার শ্রফ, হেমা মালিনী, অনিল কাপুরের মতো একঝাঁক তারকা মোদীকে সোশাল মিডিয়ায় শুভেচ্ছা জানিয়েছেন।
স্বপ্নের ঠিকানায় ‘রণলিয়া’ দম্পতি
সবচেয়ে দামি বাড়ি এখন ‘রণলিয়া’র
রণলিয়া-কন্যার ভুয়া ছবি ও নামে সয়লাব সোশাল মিডিয়া
'বেবিমুন' সেরে ফিরলেন 'রণলিয়া'