টিজারে ঝড় তোলার এক দিন পার না হতেই নকলের অভিযোগ উঠল আলিয়া ভাট অভিনীত বহুল প্রত্যাশিত ‘আলফা’ সিনেমাটি। যশরাজ ফিল্মসের গুপ্তচরভিত্তিক চলচ্চিত্র জগতের এই নতুন সংযোজন ঘিরে দর্শকদের আগ্রহ ছিল শুরু থেকেই। টিজার প্রকাশের পর সেই আগ্রহ রূপ নিল নতুন বিতর্কে।
টিজারে দেখা যাচ্ছে, একেবারেই ভিন্ন রূপে হাজির হয়েছেন আলিয়া। দুর্ধর্ষ সব অ্যাকশন দৃশ্যে তিনি যেন নতুন এক পরিচয় তুলে ধরেছেন দর্শকদের সামনে। তার এই রূপ দেখে অনেকেই ছবিটিকে আগামীর বড় বাণিজ্যিক সফলতা হিসেবে দেখছেন। সামাজিক যোগাযোগমাধ্যমেও অভিনেত্রীর প্রশংসায় ভাসছে নানা মন্তব্য।
তবে প্রশংসার এই স্রোতের মাঝেই প্রশ্ন তুলেছেন একদল চলচ্চিত্রপ্রেমী। তাদের দাবি, ‘আলফা’র গল্পের মূল কাঠামোর সঙ্গে ১৯৯০ সালে মুক্তিপ্রাপ্ত ফরাসি চলচ্চিত্র ‘লা ফেম নিকিতা’র বেশ কিছু মিল রয়েছে। ফলে টিজার প্রকাশের কয়েক ঘণ্টার মধ্যেই শুরু হয়েছে নকলের অভিযোগ নিয়ে আলোচনা।
প্রকাশিত ঝলকে দেখা যায়, একটি রেস্তোরাঁয় বসে কথোপকথনে মগ্ন বাবা ও মেয়ে। এই দুই চরিত্রে অভিনয় করেছেন ববি দেওল ও আলিয়া ভাট। মেয়ের জন্মদিন উপলক্ষে তাদের এই সাক্ষাৎ হলেও খুব দ্রুত গল্পের মোড় ঘুরে যায়। আঠারো বছরে পা দেওয়া মেয়েকে একটি বিশেষ মিশনের দায়িত্ব দেন বাবা। এরপরই সামনে আসে তার আরেক পরিচয়। ছোটবেলা থেকেই কঠোর প্রশিক্ষণের মধ্য দিয়ে তাকে গড়ে তোলা হয়েছে একজন গোপন অভিযানের সদস্য হিসেবে। বাবার নির্দেশে একের পর এক শত্রুকে নির্মূল করতে দেখা যায় তাকে।
এই গল্পের আভাস দেখেই আপত্তি তুলেছেন সমালোচকদের একটি অংশ। তাদের মতে, একজন নারীকে কেন্দ্র করে গড়ে ওঠা গুপ্তচর কাহিনি এবং তাকে বিশেষ প্রশিক্ষণের মাধ্যমে বিপজ্জনক অভিযানে পাঠানোর ধারণা ফরাসি নির্মাতা লুক বেসনের আলোচিত ছবি ‘লা ফেম নিকিতা’র সঙ্গে উল্লেখযোগ্য সাদৃশ্য বহন করে।
যদিও ছবির পুরো গল্প এখনও প্রকাশ হয়নি, তবু টিজারের ভিত্তিতেই শুরু হয়েছে তুলনা ও বিতর্ক। একদিকে আলিয়ার অ্যাকশন অবতার দর্শকদের উচ্ছ্বসিত করছে, অন্যদিকে গল্পের মৌলিকতা নিয়ে উঠছে প্রশ্ন। ফলে মুক্তির আগেই আলোচনার কেন্দ্রবিন্দুতে চলে এসেছে ‘আলফা’।
এবার ভারতের সর্বোচ্চ আদালতে জ্যাকুলিন
দক্ষিণ কোরিয়া-চেকিয়া বিশ্বকাপ ম্যাচ ছাড়াও টিভিতে যা যা থাকছে
সুশাসন প্রতিষ্ঠায় বাজেটে যা বলা হয়েছে
৫ বছরে শিক্ষা খাতে জিডিপির ৫ শতাংশ বরাদ্দের ঘোষণা
দুরারোগ্য রোগে আক্রান্তরা পাবেন বছরে ১ লাখ টাকা