শার্শার যুবলীগ নেতা ঢাকার হাতিরঝিলে গ্রেপ্তার

আপডেট : ২০ সেপ্টেম্বর ২০২৬, ০২:২১ পিএম

কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সহযোগি সংগঠন যুবলীগের যশোরের শার্শা উপজেলার সাধারণ সম্পাদক সোহরাব হোসেনকে গ্রেপ্তার করেছে পুলিশ। রবিবার (২০ সেপ্টেম্বর) সকালে সোহরাব হোসেনের গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেন শার্শা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শামিনুল হক।

শনিবার (১৯ সেপ্টেম্বর) রাত ৯টার দিকে রাজধানীর হাতিরঝিল এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

ওসি শামিনুল হক জানান, গোপন খবর পেয়ে শনিবার রাত ৯টার দিকে রাজধানীর হাতিরঝিল এলাকায় অভিযান চালিয়ে সোহরাব হোসেনকে গ্রেপ্তার করা হয়। পরে বিষয়টি হাতিরঝিল থানা পুলিশ শার্শা থানা পুলিশকে অবহিত করে।

গ্রেপ্তার সোহরাব হোসেনের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন বলে জানান তিনি।

 

সর্বশেষ সর্বাধিক পঠিত