খুলনায় রবীন্দ্রনাথের প্রতিকৃতিতে কালি

আপডেট : ০৭ নভেম্বর ২০২৬, ০৭:৩৮ এএম

খুলনা মহানগরীর শিববাড়ি রেলস্টেশনসংলগ্ন দেয়ালে সিটি করপোরেশনের (কেসিসি) উদ্যোগে আঁকা বিভিন্ন গুণীজনের প্রতিকৃতির মধ্যে বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের গ্রাফিতিতে কালি লেপে দেওয়ার ঘটনা ঘটেছে। এ বিষয়ে খুলনার সাংস্কৃতিক কর্মী ও সাধারণ মানুষ সাধারণ মানুষ তীব্র ক্ষোভ প্রকাশ করেছেন। প্রতিকৃতির মুখম-ল কালো কালি দিয়ে ঢেকে দেওয়ার পাশাপাশি ওই দেয়ালে বেশ কিছু রবীন্দ্রবিরোধী পোস্টার সাঁটানো হয়েছে। রবীন্দ্রবিরোধী এই কাজকে নতুন কোনো বিষয়ে ইঙ্গিত দেওয়া হয়েছে বলে সাংস্কৃতিক কর্মীরা মনে করেন।

গত বৃহস্পতিবার প্রধানমন্ত্রী তারেক রহমানের খুলনা সফরকে কেন্দ্র করে সিটি করপোরেশনের উদ্যোগে নগরীতে সৌন্দর্যবর্ধনের কাজ করা হয়। তারই অংশ হিসেবে নগরীর প্রাণকেন্দ্রে অবস্থিত খুলনা রেলস্টেশনের পাঁচিলে বিভিন্ন গুণীজনের গ্রাফিতি আঁকা হয়। রবীন্দ্রনাথের প্রতিকৃতির পাশে দেশবরেণ্য  চিত্রশিল্পী এস এম সুলতান, সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া, সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমান, বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলাম এবং মাইকেল মধুসূদন দত্তের প্রতিকৃতি আছে। সেগুলোতে কোনো কিছু করা হয়নি, শুধু রবীন্দ্রনাথের প্রতিকৃতিতে কালি লেপে দেওয়া হয়। এ বিষয়ে খুলনা সংস্কৃতিক কর্মী ও সাধারণ মানুষ তীব্র ক্ষোভ প্রকাশ করেছেন এবং এই অপরাধীদের গ্রেপ্তার করার দাবি জানিয়েছেন।

স্থানীয় সূত্রে জানা গেছে, প্রধানমন্ত্রীর সফরের পরের দিনেই গভীর রাতে অথবা ভোরে কোন দুষ্কৃতকারী এই ন্যক্কারজনক কা- ঘটিয়েছে, কে বা কারা এই অপকর্ম করেছে তা এখনো নিশ্চিত হওয়া যায়নি। তবে এ ঘটনার পর খুলনার সাংস্কৃতিক কর্মী ও সাধারণ মানুষের মধ্যে তীব্র ক্ষোভের সৃষ্টি হয়েছে।

খুলনা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) লোকমান হোসেন রিপন বলেন, শহরের সৌন্দর্যবর্ধনের অংশ হিসেবে এই প্রতিকৃতিগুলো তৈরি করা হয়। রবীন্দ্রনাথের গ্রাফিতিতে কালি লাগানো দুঃখজনক ঘটনা। আমরা খবর পাওয়ার সঙ্গে সঙ্গে পুলিশ পাঠিয়েছি। পুলিশ তদন্তে নেমেছে। আশা করা যায়, খুব তাড়াতাড়ি  অপরাধীদের গ্রেপ্তার করা সম্ভব হবে।

সর্বশেষ সর্বাধিক পঠিত