টাঙ্গাইলে সাবেক ইউপি সদস্যকে প্রকাশ্যে কুপিয়ে হত্যা

আপডেট : ২০ সেপ্টেম্বর ২০২৬, ০৯:৪৫ পিএম

ঢাকা-টাঙ্গাইল-যমুনাসেতু মহাসড়কে টাঙ্গাইল সদর উপজেলার দরুণ এলাকার পরিত্যক্ত একটি ফিলিং স্টেশনে রবিবার (২০ সেপ্টেম্বর) দুপুরে ছুরমান রেজা নামে এক সাবেক ইউপি সদস্যকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। 

নিহত ছুরমান রেজা সদর উপজেলার ভাটচান্দা গ্রামের হানিফ রেজার ছেলে ও গালা ইউনিয়ন পরিষদের সাবেক ইউপি সদস্য। 

পুলিশ ও স্থানীয়রা জানান, ঘটনার এক ঘণ্টা পূর্বে ওই সাবেক ইউপি সদস্য মোটরসাইকেল যোগে ঐ স্থানে পৌঁছে। স্থানীয়রা তাকে একা নির্জন স্থানে দেখতে পেয়ে জিজ্ঞাস করলে তিনি কারো জন্য অপেক্ষা করছেন বলে জানান। পরে এক পর্যায়ে মহাসড়কের পাশে একটি মৃতদেহ পড়ে আছে মর্মে থাকা পুলিশ জানতে পারে। 

এ বিষয়ে ছুরমান রেজার ভাই হালিম রেজা বলেন, তিনি ব্যবসার পাশাপাশি একবার ইউপি সদস্য নির্বাচিত হয়েছিলেন। কি থেকে কি হলো কিছুই বুঝতে পারছেন না। তিনি নিরপেক্ষ তদন্তের মাধ্যমে দুর্বৃত্তদের সনাক্ত করে দৃষ্টান্তমূলক শাস্তি করেছেন। 

টাঙ্গাইল সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার এইচএম মাহবুব রেজওয়ান সিদ্দিকী বলেন, হত্যাকাণ্ডের খবর পেয়ে তাৎক্ষণিকভাবে তিনি ঘটনাস্থল পরিদর্শন করেছেন। মরদেহ ময়নাতদন্তের জন্য টাঙ্গাইল জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। তদন্ত শেষে মূল রহস্য জানানো যাবে। 

 

সর্বশেষ সর্বাধিক পঠিত