নেছারাবাদে আ.লীগ নেতা সাইদুর রহমান গ্রেপ্তার

আপডেট : ২০ সেপ্টেম্বর ২০২৬, ১০:১৮ পিএম

পিরোজপুরের নেছারাবাদে সন্ত্রাসবিরোধী আইনে দায়ের করা মামলায় বলদিয়া ইউনিয়নের সাবেক ইউপি চেয়ারম্যান ও আ'লীগ নেতা মো. সাইদুর রহমান সাইদকে গ্রেপ্তার করেছে পুলিশ।

শনিবার (১৯ সেপ্টেম্বর) রাতে উপজেলার উড়িবুনিয়া গ্রামের নিজ বাড়ি থেকে তাকে গ্রেপ্তার করা হয়। পরে রবিবার (২০ সেপ্টেম্বর) সকালে তাকে পিরোজপুর আদালতে হাজির করা হলে আদালত তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন। 

পুলিশ সূত্রে জানা গেছে, গত ১৫ আগস্ট নেছারাবাদ উপজেলার সমুদয়কাঠি এলাকায় একটি ঘটনার পর সন্ত্রাসবিরোধী আইনে মামলা করা হয়। পরদিন ১৬ আগস্ট নেছারাবাদ থানায় মামলাটি দায়ের করেন সমুদয়কাঠি ইউনিয়নের যুবদল নেতা এইচ এম শাকিল আহম্মেদ।

মামলায় ১৮ জনকে নামীয় আসামি করা হয়েছে। এছাড়া অজ্ঞাতনামা আরও ১০০ থেকে ১২০ জনকে আসামি করা হয়েছে। ওই মামলায় মো. সাইদুর রহমানকে ১৪ নম্বর নামীয় আসামি করা হয়েছে।

নেছারাবাদ থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. মেহেদী হাসান বলেন, সাইদুর রহমানের বিরুদ্ধে সন্ত্রাসবিরোধী আইনে মামলা রয়েছে। মামলার পর থেকে তিনি পলাতক ছিলেন। শনিবার রাতে তাকে গ্রেপ্তার করে আজ রবিবার সকালে আইনি প্রক্রিয়া শেষে আদালতে পাঠানো হয়েছে।

সর্বশেষ সর্বাধিক পঠিত