দুই জেলায় নতুন এসপি

আপডেট : ২১ সেপ্টেম্বর ২০২৬, ১১:৫৭ এএম

বাগেরহাট ও চুয়াডাঙ্গায় নতুন পুলিশ সুপার (এসপি) পদায়ন করেছে সরকার। পুলিশ অধিদপ্তরের পুলিশ সুপার মো. জামিরুল ইসলামকে বাগেরহাটের পুলিশ সুপার এবং এসবির পুলিশ সুপার মেহেদী শাহরিয়ারকে চুয়াডাঙ্গার পুলিশ সুপার করা হয়েছে।

সোমবার (২১ সেপ্টেম্বর) স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের পুলিশ-১ শাখা থেকে এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়। রবিবার (২০ সেপ্টেম্বর) উপসচিব তৌছিফ আহমেদের সই করা প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়।

একই প্রজ্ঞাপনে বাগেরহাটের পুলিশ সুপার হাসান মোহাম্মদ নাসের রিকাবদার এবং চুয়াডাঙ্গার পুলিশ সুপার মোহাম্মদ রুহুল কবির খানকে ঢাকা মহানগর পুলিশে (ডিএমপি) পদায়ন করা হয়। জনস্বার্থে এ আদেশ অবিলম্বে কার্যকর হবে।

সর্বশেষ সর্বাধিক পঠিত