মুন্সীগঞ্জে পরিত্যক্ত শটগান-কার্তুজ উদ্ধার

আপডেট : ২১ সেপ্টেম্বর ২০২৬, ১২:৫৬ পিএম

মুন্সীগঞ্জের শ্রীনগরে অভিযান চালিয়ে তাজা কার্তুজসহ শটগান উদ্ধার করেছে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়নের (এসআরবি) সদস্যরা। সোমবার (২১ সেপ্টেম্বর) এসআরবি-১০ এর মিডিয়া সেলের সহকারী পরিচালক তপন সরকারের স্বাক্ষরিত সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে।

রবিবার (২০ সেপ্টেম্বর) রাতে উপজেলার বাঘমোড়া চিনারখোলা ছত্রভোগ এলাকা থেকে আগ্নেঅস্ত্রটি উদ্ধার করা হয়।

সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, গোপন সংবাদের ভিত্তিতে রবিবার রাত ১টার দিকে এসআরবি-১০ এর একটি আভিযানিক দল বাঘমোড়া চিনারখোলা ছত্রভোগ এলাকায় অভিযান চালায়। এ সময় সেখানে পরিত্যক্ত অবস্থায় একটি দেশীয় তৈরি শটগান ও এক রাউন্ড তাজা কার্তুজ উদ্ধার করতে সক্ষম হন এই আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা।

সর্বশেষ সর্বাধিক পঠিত