যশোরের শার্শায় পৃথক অভিযানে নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগ নেতা রায়হান কবির রানাসহ দুইজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) সকালে বিষয়টি নিশ্চিত করেছেন শার্শা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শামিনুল হক।
এর আগে সোমবার (২১ সেপ্টেম্বর) রাতে উপজেলার কায়বা ও যাদবপুর এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার রায়হান কবির রানা নিষিদ্ধ ঘোষিত সংগঠন গোগা ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি। তিনি ওই ইউনিয়নের মোল্লাপাড়ার রহমত মোল্লার ছেলে। রাব্বি হাসান জিকু ছাত্রলীগের একজন সক্রিয় কর্মী। তিনি যাদবপুর গ্রামের মেহেদী হাসান রিংকুর ছেলে। তাদেরকে নাশকতা মামলায় গ্রেপ্তার করা হয়েছে।
পুলিশ জানায়, গোপন সংবাদে সোমবার রাতে পুলিশের পৃথক অভিযানে কায়বা এলাকা থেকে ছাত্রলীগ নেতা রায়হান কবির রানাকে গ্রেপ্তার করা হয়। একই রাতে ছাত্রলীগের সক্রিয় কর্মী রাব্বি হাসান জিকুকে যাদবপুর এলাকার নিজ বাড়ি থেকে গ্রেপ্তার করা হয়। তাদের বিরুদ্ধে নাশকতা রয়েছে।
শার্শা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শামিনুল হক বলেন, সোমবার রাতে তাদের গ্রেপ্তার করা হয়। আজ মঙ্গলবার দুপুরে আদালতের মাধ্যমে তাদের কারাগারে পাঠানো হয়েছে।
কুড়িগ্রামে ৩০০ পিস ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার