এসবিএসি ব্যাংক ইনভেস্টমেন্ট ও ইনভেস্টিট অ্যাসেট ম্যানেজমেন্ট কোম্পানির মধ্যকার চুক্তি

আপডেট : ২২ সেপ্টেম্বর ২০২৬, ০৮:১৪ পিএম

প্যানেল ব্রোকারেজ সেবা প্রদান ও ইনভেস্টিট গ্রোথ ফান্ডে বিনিয়োগের লক্ষ্যে এসবিএসি ব্যাংকের সহযোগী প্রতিষ্ঠান এসবিএসি ব্যাংক ইনভেস্টমেন্ট লিমিটেড এবং ইনভেস্টিট অ্যাসেট ম্যানেজমেন্ট কোম্পানি লিমিটেডের মধ্যকার একটি চুক্তি স্বাক্ষরিত হয়েছে।

সোমবার (২১ সেপ্টেম্বর) এসবিএসি ব্যাংকের প্রধান কার্যালয়ে আয়োজিত এক অনুষ্ঠানে এসবিএসি ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী এস. এম. মঈনুল কবীরের উপস্থিতিতে নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে স্বাক্ষর করেন এসবিএসি ব্যাংক ইনভেস্টমেন্ট লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী এস. এম. নাসির উদ্দিন এবং ইনভেস্টিট অ্যাসেট ম্যানেজমেন্ট কোম্পানি লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী মো. ইমরান হাসান। 

এসময়ে এসবিএসি ব্যাংকের অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক আবদুল কাইয়ুম চৌধুরী, উপব্যবস্থাপনা পরিচালক মো. আলতাফ হোসেন ভুঁইয়া, ক্রেডিট অ্যাডমিনিস্ট্রেশন ডিভিশনের প্রধান ও এসইভিপি মো. আবদুল মান্নান এবং ট্রেজারি বিভাগের প্রধান ও এসভিপি দেওয়ান আরিফুর রহমানসহ উভয় প্রতিষ্ঠানের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। 

 

সর্বশেষ সর্বাধিক পঠিত