হাটহাজারীতে পুকুরে ডুবে শিশুর মৃত্যু

আপডেট : ২৩ সেপ্টেম্বর ২০২৬, ০৪:৩৬ পিএম

চট্টগ্রামের হাটহাজারীতে পুকুরের পানিতে ডুবে মো. সাঈম নামে এক শিশুর মৃত্যু হয়েছে। বুধবার (২৩ সেপ্টেম্বর) দুপুর ১২টার দিকে উপজেলার জোবরা গ্রামে এ ঘটনা ঘটে।

মৃত মো. সাঈম (৬) ওই এলাকার মো. খোকনের ছেলে।

স্থানীয় ও পরিবার জানায়, শিশু সাঈম দুপুর ১২টার দিকে পরিবারের লোকজন অজান্তে বাড়ির পাশে খেলতে গিয়ে অসতর্কতাবশত পুকুরে পড়ে যায়। পরিবারের সদস্য ও আশপাশের লোকজন চারিদিকে খোঁজাখুঁজি করার এক পর্যায়ে পুকুরের পানিতে ভাসতে দেখলে তাকে উদ্ধার করে উপজেলার স্বাস্থ্য কমপ্লেক্স নিয়ে যায়। সেখানে কর্তব্যরত চিকিৎসক ডা. মেহের নিগার কুমকুম শিশুটি ঘোষণা করেন।

সর্বশেষ সর্বাধিক পঠিত