কবিতা

ভূত

আপডেট : ২৩ সেপ্টেম্বর ২০২৬, ০৮:০৯ পিএম

রাত্রি ভেঙে ছত্রখান,
হুতোম প্যাঁচার নাকে, কিংবা 
শীতের কুত্তার গলা যদিচ
মধ্যরাতে রাতকে কাঁদায়, 
সব ঝুরঝুর, 
সত্য হয় ভয়ের চাদর। 
অদৃশ্যের হাত
ফোরসেপ দিয়ে যদি 
জোর-চিমটি মারে
কলিজায় অথবা মগজে, 
যেইখানে ভূত-প্রেত 
স্থিরচিত্রে বেঁধেছে শৈশব! 
অই-যে সংস্কারের কু, আর লুকিয়ে থাকতেই পারে না। 
না পানি, না আয়না, তবু 
স্পষ্টতর ছড়ায়িত বিম্ব-বিশদে
নড়ে ওঠে কলাপাতা, 
কে কাকে দেখায় ভয়? 
নিজেই নিজেকে? 
যেমনটা সাপ দেখলে লাগত! 
নগর-নিবাস অযোগ্য হতেই পারে, 
যদি আজও উলঙ্গ পাগলীকে 
দেখে লজ্জায় লাল হয় 
সনাতন চক্ষু দুজন, 
আমি বলব—
ভূত আসছে, ভূত!

সর্বশেষ সর্বাধিক পঠিত